চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরিজন পল্লীর বাসিন্দাদের আলোকচিত্র প্রশিক্ষণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:07 অপরাহ্ন 10, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
প্রশিক্ষণরত হরিজন পল্লীর বাসিন্দাদের ছবি, শিক্ষিকা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই বিপ্লবে সক্রিয় ভূমিকা রেখেছিল নাগরিক সাংবাদিকতা। তথ্য দিয়ে আন্দোলনের পুরো স্পিরিটটা ধরে রেখেছিলেন শ্রমজীবী মানুষদের উল্লেখযোগ্য একটা অংশ। ঝুঁকি নিয়ে তারা অত্যাচারের ভয়বহতা মোবাইলে তুলে সারা বিশ্বকে জানিয়েছিল।

এমন নাগরিক সাংবাদিকতাকে আরও উৎসাহিত করার জন্য এবং আন্দোলনকালীন তাদের ভাবনাগুলি উপস্থাপনের এই আয়োজনকে শিল্পকলা একাডেমি তাৎপর্যপূর্ণ মনে করে। আর তাই বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের নিয়ে বিশেষ পরিকল্পনা করছে শিল্পকলা একাডেমি।

হরিজন পল্লীর বাসিন্দাদের আলোকচিত্র প্রশিক্ষণ, নারী শিক্ষার গুরুত্ব বোঝানো. Channel i News - চ্যানেল আই নিউজ সে লক্ষ্যেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে সোমবার (৯ ডিসেম্বর) থেকে শুরু করেছে ‘আমাদের গল্প আমরাই বলবো, মেহনতি জনতার জন্য আলোকচিত্র প্রশিক্ষণ’।

সকাল ১০টায় পুরান ঢাকার মিরন জল্লা হরিজন পল্লীতে শুরু হয় তিন দিনব্যাপী আলোকচিত্র প্রশিক্ষণ। প্রশিক্ষণ চলবে বুধবার (১১ ডিসেম্বর) পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা-বিকাল ৫টা পর্যন্ত।

হরিজন পল্লীর বাসিন্দাদের জন্য ছবি প্রশিক্ষণ সেশন চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ ভিন্ন ভিন্ন স্থানে সর্বোচ্চ ১৫জন প্রশিক্ষণার্থী নিয়ে ৩ দিনব্যাপী এই প্রশিক্ষণ পরিচালিত হবে। আগামী ১৩-১৫ ডিসেম্বর পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে কুলি সম্প্রদায়কে নিয়ে; ১৫-১৭ ডিসেম্বর সেগুনবাগিচায় গৃহ শ্রমিকদের নিয়ে; ২৪-২৬ডিসেম্বর গাজী সরণী-২, পূর্ব বাড্ডায় রিকশা শ্রমিকদের নিয়ে এবং ২৭-২৯ ডিসেম্বর গার্মেন্টস শ্রমিকদের নিয়ে আশুলিয়ার গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম নরসিংহপুরে অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কে একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান বলেন, ‘জুলাই বিপ্লবে যখন সাংবাদিক এবং গণমাধ্যমকে নিষ্ক্রিয় রাখা হয়েছিল, ইন্টারনেট পরিসেবা বন্ধ করে দেওয়া হয়েছিল তখনই আমরা বুঝেছিলাম নাগরিক সাংবাদিকতার গুরুত্ব কতখানি।’

Tags: জুলাই-বিপ্লবফটোগ্রাফিলিড বিনোদনশিল্পকলাশিল্পকলা একাডেমি
Previous Post

বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা সিনেমা ‘পুষ্পা টু’!

Next Post

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার হাইকোর্টের রায় স্থগিত

Next Post
ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

'জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার হাইকোর্টের রায় স্থগিত

রিয়াল মাদ্রিদের কোচের প্রেস কনফারেন্সে মুখোমুখি হন সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আটালান্টার সঙ্গে জিততে ‘কৌশল’ খুঁজছে রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT