চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহিদুল আলমসহ সকল অ্যাক্টিভিস্ট অপহৃত

দৃকের বিবৃতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:47 অপরাহ্ন 08, অক্টোবর 2025
in বাংলাদেশ
A A
শহিদুল আলম সমুদ্রে দাঁড়িয়ে পতাকা ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোকচিত্রী ড. শহিদুল আলমসহ সকল অ্যাক্টিভিস্ট অপহৃত

গাজাগামী ফ্রিডম ফ্লোটিলায় দৃকের ব্যবস্থাপনা পরিচালক আলোকচিত্রী ড. শহিদুল আলমসহ সকল অ্যাক্টিভিস্ট অপহৃত।

বুধবার ৮ অক্টোবর, ফিলিস্তিনি সময় আনুমানিক সকাল ৬টা (বাংলাদেশ সময় সকাল ৮টা) গাজা থেকে ১২০ নটিক্যাল মাইল (২২০ কিলোমিটার) দূরে ফ্রিডম ফ্লোটিলার ‘কনশেন্স’সহ সর্বমোট ৮টি জাহাজকে আন্তর্জাতিক জলসীমায় সহিংসভাবে দখল করেছে ইসরায়েলের দখলদার বাহিনী।

আজ ভোরে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে, কনশেন্সের গাজাগামী যাত্রীরা একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টার দ্বারা আক্রমণের কথা জানিয়েছেন। এইসময়ে ইসরায়েলি নৌবাহিনী একইসাথে থাউজেন্ডস ম্যাডলিনসের পালতোলা নৌকাগুলিরও দখল নেয়। এই অবৈধ অভিযানে আলোকচিত্রী, লেখক ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমসহ সকল অ্যাক্টিভিস্ট, লেখক-গবেষক, সাংবাদিক, চিকিৎসক- স্বাস্থ্যসেবাকর্মী, মানবাধিকারকর্মী এবং জাহাজের সকল নাবিককে অপহরণ করেছে।

আদালাহ- দ্য লিগাল সেন্টার ফর আরব মাইনোরিটি রাইটস ইন ইসরাইল, যারা অপহৃত সকল অপহৃত ফ্রিডম ফ্লোটিলা অ্যাক্টিভিস্টদের হয়ে আইনি লড়াই চালিয়ে আসছেন, তাদের কাছ থেকে জানতে পেরেছি, এই মুহূর্তে ইসরায়েলি নৌবাহিনী অপহৃতদের দেশটির একটি বন্দরে নিয়ে যাচ্ছে।

আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, পশ্চিমা সাম্রাজ্যবাদ-সমর্থিত গণহত্যা ও বেআইনি গাজা অবরোধ ভাঙার লক্ষ্যে ফ্রিডম ফ্লোটিলার এই জাহাজগুলিকে দখল করার কোনও আইনি অধিকার ইসরায়েলের নেই। আন্তর্জাতিক জলসীমায় নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের আক্রমণ আন্তর্জাতিক আইনের চূড়ান্ত লঙ্ঘন।

দৃক, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এবং থাউজেন্ড মেডলিনসের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে সকলের প্রতি ফিলিস্তিন মুক্তির দাবিকে জোরদার করার আহবান জানায়।

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং থাউজেন্ড মেডলিনসের দাবিগুলো হলো:

১। গাজায় ইসরায়েলের গণহত্যা এই মুহূর্তে বন্ধ করতে হবে।

২। গাজায় ইসরায়েলের অবৈধ অবরোধের অবসান হতে হবে।

৩। ফিলিস্তিনিদের কাছে সরাসরি মানবিক সাহায্য পৌঁছে দিতে হবে।

৪। ফ্রিডম ফ্লোটিলা গাজাগামী নৌবহর থেকে অপহৃত সকল সাংবাদিক, স্বাস্থ্যসেবাকর্মী এবং জাহাজের সকল নাবিককে অবিলম্বে মুক্তি দিতে হবে।

৫। ফ্রিডম ফ্লোটিলার গাজাগামী নৌবহরের উপর সামরিক আক্রমণের পূর্ণ আইনগত জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য প্রায় ২ বছর ধরে ইসরায়েল গাজাতে গণমাধ্যমকর্মীদের যাতায়াত ও সংবাদ প্রবাহকে বন্ধ করে রেখেছে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের কনশেন্স জাহাজটি এই মিডিয়া ব্ল্যাকআউটকে চ্যালেঞ্জ করার লক্ষ্যে গত ৩০ সেপ্টেম্বর ইতালির অত্রান্ত বন্দর থেকে গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিলো।

“ফিলিস্তিন স্বাধীন হবেই।”

Tags: আলোকচিত্রীড. শহিদুল আলম
Previous Post

৫ উইকেট হাতে রেখে জয় পেল আফগানিস্তান

Next Post

ডিআরইউ ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’

Next Post
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মেলনে সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিআরইউ 'বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫'

আফগানিস্তানে একটি বিমানবন্দরের দৃশ্য, টার্মিনাল ও বিমান দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে ঘাঁটি পুনর্দখলের বিরুদ্ধে প্রতিবেশী দেশগুলোর বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT