চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোনালাপ ফাঁস: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:16 অপরাহ্ন 01, জুলাই 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রধানমন্ত্রী ও তার দলের নেতাদের সঙ্গে আলোচনা করছেন মহিলা নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাঁস হওয়া এক ফোনালাপ নিয়ে তদন্তের মুখে থাকা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন শিনাওয়াত্রাকে পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত।

মঙ্গলবার ১ জুলাই ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, আদালতের বিচারকরা সর্বসম্মতিক্রমে অভিযোগ গ্রহণ করেন এবং ৭-২ ভোটে তাকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দেন।

প্রতিবেদনে বলা হয়, পায়েতংতার্নের বিরুদ্ধে ওঠা অভিযোগের কেন্দ্রবিন্দু একটি ফোনালাপ, যা তিনি কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সিনেট প্রেসিডেন্ট হুন সেনের সঙ্গে করেছিলেন। গত ২৮ মে থাই-কম্বোডিয়া সীমান্তে সশস্ত্র সংঘর্ষে এক কম্বোডিয়ান সেনা নিহত হওয়ার পর বিষয়টি নিয়ে কূটনৈতিক তৎপরতার সময় এই ফোনালাপ হয়। কিন্তু আলাপের ভাষা ও অবস্থান নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

পায়েতংতার্নের প্রতি জনমনে ক্ষোভ বাড়তে থাকে। তার পদত্যাগ দাবিতে রাজধানী ব্যাংককের রাস্তায় বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। গত শনিবার ব্যাংককের কেন্দ্রীয় বিজয় স্তম্ভ এলাকায় আয়োজিত এক বড় সমাবেশে জাতীয়তাবাদী ও রক্ষণশীল বিক্ষোভকারীরা তাকে ‘দুর্বল ও আপসকারী’ নেতা বলে আখ্যা দেন।

সোমবার পায়েতংতার্ন সাংবাদিকদের বলেন, আমি আদালতের প্রক্রিয়া মেনে নেবো, যদিও কাজ থেমে যাক, এটা চাই না। আপনি যদি জিজ্ঞেস করছেন আমি উদ্বিগ্ন কি না। আমি অবশ্যই উদ্বিগ্ন।

একইসঙ্গে তিনি জানান, পরিস্থিতি যেভাবে গড়াচ্ছে, তা রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত বহন করে বলেও উল্লেখ করেন তিনি।

Tags: থাইল্যান্ডথাইল্যান্ডের প্রধানমন্ত্রী
Previous Post

কনসার্টে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বিয়ন্সে

Next Post

২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন

Next Post
পটুয়াখালী বিএনপির সম্মেলনের জন্য প্রস্তুতিপর্বের পথচলা. Channel i News - চ্যানেল আই নিউজ

২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন

গাছের কাঠবাদাম ফুল ও ফল, অযত্নে নষ্ট হচ্ছে গাছগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধায় অযত্নে নষ্ট হচ্ছে ৫০টির বেশি কাঠবাদামের গাছ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT