চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমদিন প্রোটিয়া-দখলে থাকলেও হতাশ নন টাইগার কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:16 অপরাহ্ন 29, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট কোচ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম টেস্টে প্রথমদিনটা নিজেদের করে নিয়েছে সাউথ আফ্রিকা। টনি ডি জর্জি ও ত্রিস্তান স্টাবসের সেঞ্চুরিতে ২ উইকেটে ৩০৭ রান তুলেছে সফরকারী দল। বাংলাদেশের সাফল্য কেবল দুটি উইকেট। প্রথমদিন প্রোটিয়াদের দখলে থাকলেও হতাশ নন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে এমন জানিয়েছেন সিমন্স। বলেছেন, ‘আমি হতাশ, এটা বলতে পারি না। এখানে চমৎকার ব্যাটিং উইকেট। মনে করি বোলাররা কঠোর পরিশ্রম করেছে এবং ভালো বোলিং করেছে। কিছু সুযোগ মিস হয়েছে। তবে অন্যরকম হতে পারত, চার বা পাঁচটি উইকেটও পেতে পারতাম। এটি একটি কঠিন দিন। সবমিলিয়ে একটা কঠিন দিন, তবে এটাকে হতাশার বলব না।’

ঢাকা টেস্টে চারজন বোলার নিয়ে খেলেছিল বাংলাদেশ। চট্টগ্রামে পার্থক্য কেবল একজন স্পিনার কমিয়ে দ্বিতীয় পেসার হিসেবে নাহিদ রানাকে নেয়া। বিশেষজ্ঞ চার বোলার নিয়ে ব্যাটিং উইকেটে প্রথমদিন কঠিন সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশকে। তবে ব্যাটিং ব্যর্থতার কারণে পঞ্চম বোলার নেয়া হয়নি, জানিয়েছেন টাইগার কোচ।

‘পঞ্চম বোলার খেলানোর চিন্তা ছিল। যখন ব্যাটিং ব্যর্থতা চলছে, তখন মাঝে মাঝে এই দিকেই একটু ঝোকা লাগে। মনে করি, সেটি বিবেচনাতেই ছিল। প্রথমে লক্ষ্য টেস্ট ম্যাচটি জেতা, আর যদি জয়ের পর্যায়ে পৌঁছানো সম্ভব না হয়, তবে সেটি অন্তত বাঁচানোর মতো করতে হবে। টেস্ট ম্যাচ এত সহজে ছেড়ে দেয়া যায় না। এদিক বিবেচনা করে চার বোলার নিয়ে মাঠে নেমেছি।’

দ্বিতীয় দিনে দ্রুত উইকেট নেয়ার প্রত্যাশা টাইগার কোচের। বলেছেন, ‘দলের পরিকল্পনা হচ্ছে, কাল সকালে আমাদের দ্রুত উইকেট নিতে হবে। এরপর, যখন আমরা ব্যাট করবো- আমরা টেস্ট ম্যাচে দেখেছি, পাকিস্তানে একটি দলের ৫০০, অন্য দলের ৮০০ রান হয়েছে এবং তাতেও ফল হয়েছে। তাই সবসময়ই একটি ফল পাওয়ার সম্ভাবনা থাকে। আমরা আজকের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কালকে ভিন্ন কিছু করার চেষ্টা করবো। প্রথমেই টেস্ট ম্যাচটি জেতার বিষয়টি ভাবা উচিত, তারপর অন্যকিছু।’

Tags: চট্টগ্রাম টেস্টজর্জিফিল সিমন্সবাংলাদেশলিড স্পোর্টসসাউথ আফ্রিকাস্টাবস
Previous Post

অগ্রিম টিকেট বিক্রিতে কে এগিয়ে?

Next Post

আরব আমিরাতের বিপক্ষে জয়ে সিরিজ শুরু যুবাদের

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আরব আমিরাতের বিপক্ষে জয়ে সিরিজ শুরু যুবাদের

বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আমরা যেন ভুলে না যাই: নাহিদ ইসলাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT