চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হীরালাল সেন পদক পেল ‘পেয়ারার সুবাস’

যে চার ছবি পেয়েছিলো মনোনয়ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:48 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
একজন পুরুষ ও একজন নারী, পাখির সাথে আবেগপ্রবণ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (ডিইউএফএস) হীরালাল সেন পদক–১৪৩১ পেয়েছে নুরুল আলম আতিক পরিচালিত সিনেমা ‘পেয়ারার সুবাস’। এই পুরস্কার প্রদানের মাধ্যমে বাংলা ভাষার সর্ববৃহৎ চলচ্চিত্র উৎসবের পর্দা নামলো!

নির্মাতা নুরুল আলম আতিকের পক্ষে ‘হীরালাল সেন পদক–১৪৩১’ গ্রহণ করেন শ্যামল শিশির। তার হাতে তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম বিভাগের সহকারি অধ্যাপক হাবিবা রহমান।

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে বক্তারা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ আয়োজকরা জানান,“বাংলা চলচ্চিত্রের আদিপুরুষ হীরালাল সেনের আপাতবিস্মৃত স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ প্রতি বছর আমার ভাষার চলচ্চিত্র উৎসবে ‘হীরালাল সেন পদক’ প্রদান করে থাকে। বিগত এক বছরের মধ্যে মুক্তিপ্রাপ্ত শ্রেষ্ঠ বাংলাদেশি চলচ্চিত্রকে হীরালাল সেন পদকে ভূষিত করা হয়।”

এ বছর ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩১’-এ হীরালাল সেন পদকে মনোনয়ন পায় মোট চারটি ছবি। ‘পেয়ারার সুবাস’ ছাড়াও এই তালিকায় ছিলো কাজলরেখা, নকশীকাঁথার জমিন এবং প্রিয় মালতী।

এরমধ্যে সেরা ছবি ছাড়াও সেরা সম্পাদনার পুরস্কারটিও অর্জন করে ‘পেয়ারার সুবাস’। এছাড়া সেরা চিত্রনাট্য পুরস্কার পায় ‘কাজলরেখা’, সেরা শব্দশৈলী ‘প্রিয় মালতী’ এবং সেরা চিত্রগ্রাহকের পুরস্কার দেয়া হয় ‘নকশী কাঁথার জমিন’-কে।

‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩১’ শীর্ষক পাঁচ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হয় ১৫ ফেব্রুয়ারি। উৎসবে দেখানো হয়েছে নতুন ও পুরনো মিলিয়ে ১৯টি পূর্ণদৈর্ঘ্য ও তিনটি স্বল্পদৈর্ঘ্য বাংলা ছবি।

উৎসবের শেষ দিন দেখানো হয় ‘প্রিয় মালতী’সহ চারটি ছবি। বাকি ছবিগুলো হলো ইকবাল হোসেন চৌধুরীল ‘বলী’, কাজী হায়াতের ‘আম্মাজান’ এবং দেওয়ান নজরুলের ‘দুস্ত দুশমন’।

`সেরা ছবির পুরস্কার জয়ী ‘পেয়ারার সুবাস’-এ অভিনয় করেছেন জয়া আহসান, আহমেদ রুবেল, সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠু সহ আরও অনেকেই। আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল-এর ৪৫ তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে অফিসিয়াল সিলেকশন পেয়েছিল ‘পেয়ারার সুবাস’।

গেল বছর সেরা ছবি হিসেবে ‘হীরালাল সেন পদক’ দেয়া হয়েছিলো যুবরাজ শামীমের মস্কোজয়ী ছবি ‘আদিম’-কে।

Tags: অভিনয়আদিমনুরুল আলম আতিকলিড বিনোদনসিনেমাহীরালাল সেন পদক
Previous Post

ইয়ং-ল্যাথামের সেঞ্চুরি, পাকিস্তানকে তিন শতাধিক রানের চ্যালেঞ্জ কিউইদের

Next Post

রোহিত ২০২৭ সাল পর্যন্ত অধিনায়কত্ব করবেন: কাইফ

Next Post
ভারতীয় ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে হাত মেলাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিত ২০২৭ সাল পর্যন্ত অধিনায়কত্ব করবেন: কাইফ

রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা রেফারির নির্দেশনা শুনছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

লাল কার্ড দেখে দুই ম্যাচ নিষিদ্ধ রিয়ালের বেলিংহ্যাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT