চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অবলা প্রাণীদের উপর শক্তি দেখানো শেষ, এখন জবাবদিহির সময়’

আট কুকুরছানা হত্যার ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত, প্রতিক্রিয়া জানিয়ে যা বললেন পিয়া জান্নাতুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:01 অপরাহ্ন 03, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
প্রাণীদের উপর শক্তি দেখানো শেষ, এখন জবাবদিহির সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানা বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যার ঘটনায় অভিযুক্ত নিশি খাতুন গ্রেপ্তার হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্বস্তি প্রকাশ করছেন অনেকে। বিশেষ করে শোবিজ অঙ্গনের শিল্পীরা এই নৃশংস ঘটনার পর থেকেই বিচার দাবি করে আসছিলেন।

কুকুর ছানাগুলোর হত্যায় অভিযুক্ত নারী গ্রেপ্তার হওয়ার পর এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল।

মঙ্গলবার দিবাগত রাতে ঈশ্বরদী উপজেলার ভাড়া বাসা থেকে নিশি খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাণী কল্যাণ আইন–২০১৯ অনুযায়ী দায়ের করা মামলায় তিনি একমাত্র আসামি।

গ্রেপ্তারের খবর প্রকাশ পাওয়ার পরই নিজের ভেরিফায়েড পেজে পিয়া জান্নাতুল লেখেন, “সরকারি চাকুরের স্ত্রী বলেই যে ইচ্ছে তাই করা যায়—এই ভাবটা যে ভুল, আজকের গ্রেপ্তারটাই তার পরিষ্কার প্রমাণ। আটটা নিরীহ কুকুরছানাকে ব্যাগে ভরে পুকুরে ফেলে দেওয়া… এটা শুধু নিষ্ঠুরতা না, এটা মানুষ হিসেবে আমাদের লজ্জা।”

তিনি আরও লেখেন,“যারা মনে করেন প্রাণীরা কথা বলতে পারে না, তাই তাদের ওপর যা ইচ্ছা করা চলে— এখন থেকেই সাবধান হয়ে যান। এই দেশের মানুষ আর আইন আগের মতো চুপ করে থাকবে না। শাস্তি আরও কড়া হবে, আরও কঠিন হবে।”

পিয়া প্রাণী নির্যাতনের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন,“প্রাণীকে কষ্ট দেওয়ার আগে ভাববেন, তাদেরও জীবন আছে, ব্যথা আছে। অবলা প্রাণীদের উপর শক্তি দেখানো শেষ, এখন জবাবদিহির সময়।”

প্রসঙ্গত, গত রোববার সন্ধ্যার পর উপজেলা পরিষদ চত্বরে থাকা আটটি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগ ওঠে নিশি খাতুনের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। প্রশাসনও দ্রুত ব্যবস্থা নেয় এবং মঙ্গলবার অভিযুক্তের পরিবারকে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেয়।

পরে গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে মা কুকুরটিকে, যে সন্তান হারানোর পর অসুস্থ হয়ে পড়ে।

এ ঘটনার তদন্তে ঢাকার একটি বিশেষ প্রাণী অধিকার সংগঠনের দল ইতিমধ্যেই ঈশ্বরদীতে পৌঁছেছে।

Tags: অভিনেত্রীকুকুরছানাপিয়া জান্নাতুলমডেললিড বিনোদন
Previous Post

ডাফির ৫ উইকেটে উইন্ডিজকে অল্পে থামিয়ে লিড বাড়াচ্ছে কিউইরা

Next Post

টিএফআই সেলে গুমের মামলায় অভিযোগ গঠন চাইলেন প্রসিকিউসন

Next Post
বিএনপি নেতা ও আইনজীবীদের সঙ্গে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

টিএফআই সেলে গুমের মামলায় অভিযোগ গঠন চাইলেন প্রসিকিউসন

উচ্চগতির যুদ্ধবিমান ইঞ্জেকশন প্রযুক্তির পরীক্ষামূলক উড়ান. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধবিমানের উচ্চগতির ইজেকশন প্রযুক্তিতে এলিট ক্লাবে ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT