চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলশানে নতুন ঠিকানায় ইএমকে সেন্টার উদ্বোধন করলেন পিটার হাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:57 অপরাহ্ন 22, অক্টোবর 2023
in বাংলাদেশ
A A
ইএমকে সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ও কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর গুলশানে নতুন ঠিকানায় এডওয়ার্ড এম কেনেডি (ইএমকে) সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (২২ অক্টোবর)-এর উদ্বোধন করেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

প্রতিষ্ঠানটির লক্ষ্য জ্ঞান বিনিময়, দু’দেশের জনগণের মধ্যে সম্পর্ক গড়ে তোলা, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক জোরদার করা। এটি যুক্তরাষ্ট্র দূতাবাস এবং জাগো ফাউন্ডেশনের যৌথ প্রচেষ্টা।

যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট ডিরেক্টর শার্লিনা হুসাইন-মর্গান বলেন, ‘বাংলাদেশি যেই তরুণরা এই দরজা দিয়ে প্রবেশ করবেন, এটি আপনাদের কাছে আহ্বান। আপনাদের আগে যারা এখানে এসেছিল তাদের মতো করে শিখবার, নেতৃত্ব দেওয়ার, যুক্ত হওয়ার এবং সংযোগ করার।’

এর আগে দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি কাউন্সেলর স্টিভেন ইবেলি উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন।

ইএমকে সেন্টার বাংলাদেশী তরুণদের বুদ্ধিবৃত্তিক সম্পৃক্ততার কেন্দ্র। এটি বই, ডিজিটাল উপকরণ, আধুনিক মাল্টিমিডিয়া এবং অনলাইন তথ্যসহ সমৃদ্ধ এক ভাণ্ডার। ইএমকে সেন্টারে রয়েছে AR/VR প্রযুক্তিসহ একটি আধুনিক রেকর্ডিং স্টুডিও এবং ঢাকার বৃহত্তম 3D প্রিন্টারগুলোর মধ্যে একটি। আছে উদ্যমী শিল্পীদের তোলা ও আঁকা ছবি এবং শিল্প প্রদর্শনী। কেন্দ্রে শিক্ষার্থী, গবেষক, শিল্পী এবং উৎসাহীরা নিজেদের সমৃদ্ধ করে তুলতে আলোচনায় যুক্ত হতে শিক্ষাগত এবং সামাজিক উন্নয়নে অবদান রাখে এমন প্রকল্পগুলোতে সহযোগিতা করতে পারেন৷

প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে শিক্ষার অ্যাডভাইজিং সেন্টার হিসেবেও কাজ করে। চারজন বিশেষজ্ঞ অ্যাডভাইজার শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে প্রাতিষ্ঠানিক শিক্ষায় আবেদন করতে বিনামূল্যে বিভিন্ন পরিষেবায় অ্যাক্সেস প্রদান করবেন।

ইএমকে সেন্টার ইংরেজি ভাষাশিক্ষা, উদ্যোক্তা, STEM (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত), সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী এবং আমেরিকান সাহিত্য ও ইতিহাস ঘিরে বিভিন্ন অনুষ্ঠান, কর্মশালা এবং ইভেন্টের আয়োজন করে। এসব কার্যক্রম অংশগ্রহণকারীদের দক্ষতা, চিন্তাভাবনা এবং ধারণার বৈচিত্র্য বাড়াতে সহায়ক হবে।

যুক্তরাষ্ট্র এক্সচেঞ্জ প্রোগ্রামের প্রাক্তন শিক্ষার্থী, সরকারী কর্মকর্তা, শিক্ষাবিদ, শিক্ষার্থী এবং সুশীল সমাজ, শিল্পকলা ও সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইএমকে সেন্টার আমেরিকান দূতাবাস এবং এর স্থানীয় অংশীদারদের মধ্যে অটুট সহযোগিতার প্রমাণ, প্রাতিষ্ঠানিক শ্রেষ্ঠত্ব এবং আন্তঃসাংস্কৃতিক বার্তা প্রচারে এক অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন। যারা সমাজে অর্থবহ অবদান রাখতে চায় একইসাথে নিজেদের সমৃদ্ধ করে তুলতে চায় তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হবে গুলশানে যাত্রা শুরু করা ইএমকে সেন্টার।

Tags: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
Previous Post

ভারতের মুম্বাইয়ে বিশ্বকাপে ৫ম ম্যাচে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ

Next Post

ব্যাটিং করেই যাচ্ছেন সাকিব, বোলিং করতে দেখা গেল না তাসকিনকে

Next Post
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং করছেন, তাসকিন বোলিং করতে দেখা যায়নি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিং করেই যাচ্ছেন সাকিব, বোলিং করতে দেখা গেল না তাসকিনকে

সাকিব আল হাসান ব্যাটিং প্রস্তুত, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার বিপক্ষে ফিরছেন সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT