চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শপথ নিলেন থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পেতংতার্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:46 অপরাহ্ন 19, আগস্ট 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শপথ গ্রহণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে পেতংতার্ন সিনাওয়াত্রাকে আনুষ্ঠানিক নিয়োগ দিলেন দেশটির রাজা মহা ভাজিরালংকর্ন। চলতি মাসেই পার্লামেন্টে ভোটাভুটিতে প্রধানমন্ত্রী পদে জয় পান ৩৭ বছর বয়সী পেতংতার্ন।

আলজাজিরা জানিয়েছে, গত রোববার (১৮ আগস্ট) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত এক রাজকীয় অনুষ্ঠানে দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

অনুষ্ঠানে রাজার দেওয়া নিয়োগপত্র পাঠ করেন প্রতিনিধি পরিষদের সেক্রেটারি আপাত সুখানান্দ। আনুষ্ঠানিকতার অংশ হিসেবে রাজার প্রতিকৃতির সামনে হাঁটু গেড়ে বসে সম্মান প্রদর্শন করেন পেতংতার্ন।

এসময় তিনি বলেন, নির্বাহী বিভাগের প্রধান হিসেবে আমি উন্মুক্ত হৃদয়ে বিধায়কদের সাথে আমার দায়িত্ব পালন করব। তিনি আরও বলেন, আমি সবার মতামত শুনব যাতে সবাই মিলে আমরা স্থিতিশীলতার সাথে দেশকে এগিয়ে নিতে পারি।

শুক্রবার ১৬ আগস্ট দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে আইনপ্রণেতারা ৩৭ বছর বয়সী পেতংতার্ন সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। ভোটাভুটিতে পেতংতার্নের পক্ষে ৩১৯টি ভোট পড়েছে।

তার বিপক্ষে ভোট পড়েছে ১৪৫টি ভোট। এর আগে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনকে পদচ্যুত করা হয়। দেশটির সাংবিধানিক আদালত তাকে পদচ্যুত করার পাশাপাশি মন্ত্রিসভাও ভেঙে দেয়।

স্রেথার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি দুর্নীতির দায়ে দণ্ডিত এক আইনজীবীকে মন্ত্রী নিয়োগ দিয়েছিলেন। এর মধ্য দিয়ে তিনি ‘নৈতিকতার নিয়ম লঙ্ঘন’ করেছেন।

পেতংতার্ন হলেন গত দুই দশকে থাইল্যান্ডের সিনাওয়াত্রা পরিবার থেকে প্রধানমন্ত্রী হতে যাওয়া চতুর্থ ব্যক্তি। এই পরিবারের বাকি তিনজনের সবাইকে সেনা অভ্যুত্থান কিংবা সাংবিধানিক আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হতে হয়েছে।

Tags: থাইল্যান্ডের প্রধানমন্ত্রীপেতংতার্ন সিনাওয়াত্রা
Previous Post

কানাডায় নজরুল সম্মেলন অনুষ্ঠিত

Next Post

মাছ ব্যবসায়ী হত্যায় শেখ হাসিনা ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা

Next Post
ঢাকা শহরে রেলওয়ে ব্রিজের নিচে জনসমাগম ও যানবাহনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ব্যবসায়ী হত্যায় শেখ হাসিনা ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা

নির্বাচিত ব্যক্তিদের ছবি, যারা বিভিন্ন পেশার প্রতিনিধিত্ব করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলা ফারজানাসহ কয়েকজনের নিয়োগ চুক্তি বাতিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT