চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার পোষ্য কুকুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:24 পূর্বাহ্ন 28, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার পোষ্য কুকুরের ছবি, উদ্ধারকারীর হাত স্পর্শ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় বিধ্বংসী ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ‘বেইলি’ নামের একটি পোষ্য কুকুরকে। প্রায় এক মাস কংক্রিটের ধ্বংসস্তূপের মধ্যে খাবার ও পানি ছাড়াই টিকে থাকার ঘটনাকে উদ্ধারকর্মীরা ‘অলৌকিক’ বলে বর্ণনা করেছেন।

সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে উদ্ধারকারীরা বেইলিকে খুঁজে পান। ধ্বংসস্তূপের নিচে জীবনের আর কোনো চিহ্ন পাওয়ার আশা যখন প্রায় শেষ হয়ে গিয়েছিল, তখনই কুকুরটির সন্ধান মেলে।

উদ্ধারকারীদের ভাষ্য, ধুলায় ঢেকে থাকা বেইলিকে তার মালিকের মৃত মায়ের মরদেহের পাশে গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখা যায়। দীর্ঘ ২৯ দিন সে সেখানেই আশ্রয় নিয়ে বেঁচে ছিল বলে ধারণা করা হচ্ছে।

গত ২৪ জুন উত্তর ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় পাঁচ হাজার মানুষের মৃত্যু হয় এবং শত শত ভবন ধসে পড়ে। বিশ্বব্যাংকের হিসাবে, এ দুর্যোগে প্রত্যক্ষ ভৌত ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ১৯ দশমিক ৬ বিলিয়ন ডলার।

চিকিৎসকদের মতে, দীর্ঘদিন প্রতিকূল পরিস্থিতিতে আটকে থাকলেও বর্তমানে বেইলির শারীরিক অবস্থা স্থিতিশীল। ভেটেরিনারি চিকিৎসার মাধ্যমে সে দ্রুত সুস্থ হয়ে উঠছে। এ দুর্ঘটনায় ১১ বছর বয়সী ভিক্টোরিয়া তার মা ও দাদিকে হারিয়েছে।

পশুচিকিৎসক মিরনা বলেন, এটি সত্যিই একটি অলৌকিক ঘটনা। এত কিছু ঘটার পরও সে বেঁচে আছে। তার চোখে কিছু ক্ষত রয়েছে, তবে দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে আমরা আশা করছি।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারীরা দুর্বল ও পানিশূন্য অবস্থায় থাকা বেইলিকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে পানি পান করান এবং চিকিৎসাকর্মীরা দ্রুত স্যালাইন দিয়ে প্রাথমিক চিকিৎসা শুরু করেন।

Tags: ধ্বংসস্তূপভূমিকম্পভেনেজুয়েলা
Previous Post

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফ্রান্সের বক্তব্যের সময় মার্কিন প্রতিনিধিদলের ওয়াকআউট

Next Post

অনলাইন জুয়া ও ক্রিপ্টোকারেন্সির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চক্র, তদন্তে সিআইডি

Next Post
বাংলাদেশ পুলিশ লোগো, সিআইডি এর প্রতীক, তদন্ত ও নিরাপত্তার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইন জুয়া ও ক্রিপ্টোকারেন্সির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চক্র, তদন্তে সিআইডি

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরে পাওয়ার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT