চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেরুকে বিশ্বকাপে তুলতে ১২ হাজার সমর্থক দোহায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:46 অপরাহ্ন 13, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
পেরু দলের সমর্থকরা বিশ্বকাপের ম্যাচে উচ্ছ্বাস প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপের টিকিট কাটার লড়াইয়ে সোমবার রাতে দোহায় মুখোমুখি হচ্ছে পেরু-অস্ট্রেলিয়া। দেশকে বিশ্বকাপে দেখার আশায় গ্যালারিতে আওয়াজ তুলতে এরইমধ্যে দোহায় অবস্থান নিয়েছে ১২ হাজার পেরুভিয়ান সমর্থক।

আহমেদ বিন আলি স্টেডিয়ামে সোমবার রাত ১২টায় বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ফাইনালে মাঠে নামবে দু’দল। পেরুর ১২ হাজার সমর্থকের বিপরীতে মাঠে থাকবে অস্ট্রেলিয়ার কেবল ৫০০ সমর্থক। পেরুর লাল-সাদা সমুদ্রে যেন হারিয়েই যাবে অজি সোনালি-সবুজ রঙের জার্সি।

পেরুর ৩.৫ মিলিয়ন নাগরিক ইতালি, স্পেন ও ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। যারা পেরুকে সমর্থন দিতে মুখিয়ে থাকে। কাতারেও সেই অবস্থা হতে চলেছে। যারা নিজেদের ‘পে-রোস’ বলে ডাকছে এবং মাঠে বসে খেলা দেখতে মুখিয়ে আছে।

মাঠে বসে গলা ফাটিয়ে পেরুকে বিশ্বমঞ্চে তুলেতে উদগ্রীব সমর্থক দল, শুক্রবার টিম হোটেলে পৌছাঁনোর সময় পেরু-পেরু স্লোগানে চারপাশ মাতিয়ে রেখেছিল তারা। সিডনিসাইডরি অ্যাড্রিয়ান ব্রেটের কথায় যা স্পষ্ট।

‘আমরা আত্মবিশ্বাসী, ম্যাচের দিন যথেষ্ট আওয়াজ করার ব্যাপারে। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সমর্থন সংগ্রহ করতে পারব। যদিও আমাদের কাছে মেগাফোন নাও থাকতে পারে, তবে আমরা বাইরে থেকে সমর্থন দিতে হুইসেল এবং এয়ার-হর্ন কিনেছি, আমরা সোমবার রাতে প্রচুর শব্দ করব এবং দলকে জিতিয়ে নিয়ে আসব।’

পিছিয়ে নেই অজিরাও, যেকোনো মূল্যে দলকে বিশ্বকাপে নিয়ে যেতে চায় তারা। এতদূর এসে হেলায় কাতারের টিকিট হাতছাড়া করতে চান না দলটির ফুটবলাররাও। অজি অধিনায়ক ম্যাটি রায়ানের কথায় মিলছে সেই আভাস।

‘আমরা যতবেশি সমর্থন পাবো, তত ভালো। সমর্থকরা সবসময় পার্থক্য গড়তে ভূমিকা রাখে। আমরা অস্ট্রেলিয়ানদের উৎসাহিত করেছি। অস্ট্রেলিয়ার সাথে সংযোগ আছে এমন কাউকে মাঠে আসতে বলছি। আমাদের আরও বেশি করে সমর্থন দিন। দলের পেছনে থেকে আমাদের যতটা সম্ভব সমর্থন করুন এবং আমাদের সাথে উল্লাসে যোগ দিন।’

Tags: অস্ট্রেলিয়াকাতারকাতার বিশ্বকাপ-2022পেরুবিশ্বকাপবিশ্বকাপ বাছাইম্যাটিরায়ানলিড স্পোর্টস
Previous Post

‘এটা সম্ভব নয়’, মাদককাণ্ডে ছেলেকে গ্রেপ্তারের পর শক্তি

Next Post

মহানবীকে অবমাননার প্রতিবাদ: প্রবাসী বিক্ষোভকারীদের ফেরত পাঠাবে কুয়েত

Next Post
প্রবাসী মুসল্লিরা মহানবীর অবমাননার প্রতিবাদে সমাবেশে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মহানবীকে অবমাননার প্রতিবাদ: প্রবাসী বিক্ষোভকারীদের ফেরত পাঠাবে কুয়েত

মৌসুমী সুন্দর পোশাক পরা, বাংলার সংবাদ পরিবেশনে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আমার নামটা যেন অপ্রয়োজনে না আসে: মৌসুমী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT