অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর পিক মৌসুম ধরে রোগীদের চিকিৎসায় স্যালাইন সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার স্যালাইন আমদানির অনুমতি দিয়েছে। এ জন্য তিনদিনের মধ্যে দেশের সব সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে স্যালাইনের বাস্তব চাহিদা নিরুপণের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।







