চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাবলীগের সমস্যার স্থায়ী সমাধান এপ্রিলে

কাকরাইল মসজিদে এপ্রিল পর্যন্ত আগের নিয়মেই চলবে দুই পক্ষের অবস্থান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:09 অপরাহ্ন 13, নভেম্বর 2024
in - সেমি লিড, রাজনীতি
A A
তাবলীগের সমাবেশে মুসল্লিরা প্রার্থনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও তৌহিদি জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বর্তমানে নানা ষড়যন্ত্রে জর্জরিত। এরই মধ্যে উঠে আসে তাবলীগের সমস্যার বিষয়। স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে যৌথভাবে আগামী বছরের এপ্রিল মাসে তাবলীগের সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৩ নভেম্বর) ওলামা মাশায়েখ বাংলাদেশের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তথ্যটি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার বর্তমান সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ওলামা মাশায়েখ বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের একটি জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বলা হয়, দেশের সংকটময় এই পরিস্থিতি যাতে আরো জটিলতার দিকে না যায় সেই লক্ষ্যে যেকোনভাবেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকার ও দেশপ্রেমী জনগণ সকলের কর্তব্য।

দীর্ঘ আলোচনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা, ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে যৌথভাবে আগামী ২০২৫ সালের এপ্রিল মাসে তাবলীগের সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফলে দেশের বৃহত্তর স্বার্থে এপ্রিল ২০২৫ পর্যন্ত কাকরাইল মসজিদে এ অবস্থানের বিষয়ে পূর্বের তরতিব বা নিয়ম মেনে নিয়ে বর্তমান সরকারকে সহযোগিতা করার ব্যাপারে ওলামা মাশায়েখ বাংলাদেশ ও কাকরাইলের পক্ষ থেকে সকলে একমত পোষণ করেন।

উল্লেখ্য, দিল্লির মাওলানা সাদ সাহেব বাংলাদেশে আসবে না মর্মে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হয়। শুরায়ী নেজামের বিশ্ব ইজতেমা আগামী ৩১ জানুয়ারী, ১ ও ২ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সকলকে এ বিষয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে ওলামা-মাশায়েখ এর পক্ষ থেকে মাওলানা শাহরিয়ার মাহমুদ।

Tags: ওলামা মাশায়েখ
Previous Post

মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখল ছেলে

Next Post

বড় অঙ্কের জরিমানা দিতে হচ্ছে বায়ার্নকে

Next Post
বায়ার্নের খেলোয়াড়রা মাঠে লাল পতাকা ও ধোঁয়া ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় অঙ্কের জরিমানা দিতে হচ্ছে বায়ার্নকে

শারমীন এস মুরশিদ বক্তৃতা দিচ্ছেন, নারীর সম্মানের জন্য আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নারীদের সম্মানের জায়গায় ফিরিয়ে আনতে হবে: শারমীন এস মুরশিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT