চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রী

আসাদুজ্জামান বাবুল by আসাদুজ্জামান বাবুল
6:07 অপরাহ্ন 16, জুন 2023
in - সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রী মুখ ঢাকা দিয়ে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির দরজায় হাঁটু গেড়ে বসেছে এক স্কুলছাত্রী। তার সাফ কথা—‘হয়ত বিয়ে নাহলে এখানেই আত্মহত্যা। একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ আমার এ সিদ্ধান্ত রোধ করতে পারবে না।’

শুক্রবার ১৬ জুন বিকাল ৪টার পর ওই স্কুলছাত্রী তার প্রেমিকের বাড়ির ঘরের দরজায় বসেই সাংবাদিকদের কাছে তার এ সিদ্ধান্তের কথা জানায়। এসময় ওই বাড়ির লোকজন ছাড়াও ওই গ্রাম এবং আশপাশের গ্রামের অসংখ্য উৎসুক জনতা উপস্থিত ছিলেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সাংবাদিকরে কাছে অভিযোগ করে দশম শ্রেণির স্কুলছাত্রী জানায়, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা টুপুরিয়া গ্রামের মিজানুর রহমান মোল্লার ছেলে ইব্রাহিম মোল্লা (২৫) গত ৩ বছর ধরে আমার সাথে প্রেমের সম্পর্ক করে আসছিল। বিয়ের প্রলোভন দিয়ে ইব্রাহিম মোল্লা আমার সাথে স্বামী-স্ত্রীর সম্পর্কও গড়ে তোলে। কিন্ত হঠাৎ করে ইব্রাহিম মোল্লার পরিবার তাকে বিয়ে দেওয়ার জন্য অন্যত্র পাত্রী দেখাদেখি করতে থাকেন।

গত ১৫ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় পাওয়া এমন খবরের ভিত্তিতে বিয়ের দাবিতে আমি ইব্রাহিম মোল্লার বাড়িতে অবস্থান নিয়েছি। আমার সাফ কথা, হয়ত বিয়ে না হলে এখানেই আত্মহত্যা।

অন্যদিকে প্রেমিক ইব্রাহিম মোল্লার বাড়ির লোকজনদের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। ওই স্কুলছাত্রী এবং আশপাশ এলাকার লোকজন ছাড়া ওই বাড়ির সকলে গা ঢাকা দিয়েছে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। বর্তমানে ওই স্কুলছাত্রী ইব্রাহিম মোল্লার চাচা সিদ্দিক মোল্লার ঘরে অবস্থান করছেন।

ইব্রাহিম মোল্লার চাচি রাজিয়া বেগম বলেন, মেয়েটি আজ ২দিন ধরে আমাদের বাড়িতে অবস্থান করছে। তবে এই ২দিনে সে কিছুই খায়নি। আমরা তাকে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করেছি। এভাবে সে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। আমরা মেয়ের বাবাকে বলেছি, তিনি যেন তার মেয়েকে বুঝিয়ে বাড়ি নিয়ে যান।

ওই ছাত্রীর পিতা বলেন, ইব্রাহিম মোল্লা যে কাজ করেছে তাতে সমাজে আমার মুখ দেখাবার অবস্থা নেই। আমি চাই ইব্রাহিম মোল্লা আমার মেয়েকে বিয়ে করুক। আর সে বিয়ে না করলে আমি আইনের আশ্রয় নিব।

ইব্রাহিম ও তার পরিবারের লোকজন পলাতক থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মোকছেদ আলী শেখ বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি জেনে সামাজিকভাবে ফয়সালার চেষ্টা করব।

Tags: গোপালগঞ্জ কোটালীপাড়া
Previous Post

নিজের প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’র অভিজ্ঞতা নিয়ে যা বললেন নিশো

Next Post

নায়করা ফ্রেমে বন্দী, আমি ভিলেন হতে চাই: মডেল জনি

Next Post
জনি ভিলেন চরিত্রে, সিনেমার পোস্টার, বাংলাদেশি অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

নায়করা ফ্রেমে বন্দী, আমি ভিলেন হতে চাই: মডেল জনি

বাংলাদেশি ক্রিকেটার মুমিনুল হক ব্যাটিং করছেন, অন্য খেলোয়াড় ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ বিরতির সঙ্গে যুদ্ধে যেভাবে ‘জয়ী’ মুমিনুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT