চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিয়েতনামের পারফর্মিং আর্ট ফেস্টিভালে ইসরাফিল শাহীন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:06 অপরাহ্ন 06, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
ইসরাফিল শাহীন ভিয়েতনামের পারফর্মিং আর্ট ফেস্টিভালে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিয়েতনামের বিন থুয়ান প্রদেশের ফান থিয়েট সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পারফরমিং আর্ট ফেস্টিভাল। ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ‘ফান থিয়েট বিচ শহর’-এ আয়োজন করা হবে এ ফেস্টিভালটি, যার থিম ‘কানেক্টিং ক্রিয়েটিভিটি’।

দেশের খ্যাতিমান নাট্যনির্দেশক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন বাংলাদেশ থেকে উৎসবের প্রধান বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন।

‘সমসাময়িক পারফরমেন্স আর্টগুলো কীভাবে বিশ্বের যুদ্ধ, দারিদ্র্য ও সাংস্কৃতিক দূরত্বের নিরাময় করতে পারে’ শীর্ষক আলোচনায় কী-নোট স্পিকার হিসাবে বক্তব্য রাখবেন বহুমাত্রিক এ নাট্যব্যক্তিত্ব।

উৎসবটিতে আদিবাসী সম্প্রদায় এবং স্থানীয়দের পাশাপাশি বিন থুয়ান প্রদেশের ফান থিয়েট শহরে আগত পরিদর্শনকারী দেশীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের উপর দৃষ্টি নিবদ্ধ করেই আয়োজন করছে ভিয়েতনাম ইন্টারন্যাশনাল পারফরমিং আর্ট ফেস্টিভালের আয়োজক কমিটি।

উৎসবটি ভিয়েতনামের জাতীয় পর্যটন বর্ষ কর্মসূচির অর্ন্তভুক্ত, যা বিন থুয়ান প্রদেশের পিপলস কমিটি এবং ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই/ইউনেস্কো), ইন্টারন্যাশনাল ফেস্টিভাল ফোরাম কমিটি এবং স্মার্ট গ্রুপ ইন্টারন্যাশনাল মিডিয়া কোম্পানির সহযোগিতায় আয়োজন হচ্ছে।

পাঁচটি মহাদেশের ৩০ টিরও বেশি দেশের পারফর্মিং আর্টের প্রতিনিধি এবং শিল্পীরা এই উৎসবে অংশ নেবেন। যার মধ্যে রয়েছে সুইজারল্যান্ড, কিউবা, কলম্বিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, রোমানিয়া, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ভারত, মঙ্গোলিয়া, জর্ডান, চীন, সাইপ্রাস, নিউজিল্যান্ড, ঘানা, চাদ, নেদারল্যান্ড, ইউক্রেন, আইভরি কোস্ট, মেক্সিকো, বেলারুশ, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, উজবেকিস্তান এবং ভিয়েতনামের উত্তর, মধ্য ও দক্ষিণের শিল্পী ও অভিনেতারা।

Tags: ইসরাফিল শাহীন
Previous Post

মদ ও অস্বাস্থ্যকর পানীয়তে কর বাড়াতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ

Next Post

বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় বিশ্বমানের অগ্রগতি হয়েছে: যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক

Next Post
বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় বিশ্বমানের অগ্রগতি হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় বিশ্বমানের অগ্রগতি হয়েছে: যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক

সাবেক রেডিও জকি ও বিধানসভার সদস্যের ছবি, প্রাকৃতিক পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক রেডিও জকি হলেন বিধানসভার সর্বকনিষ্ঠ সদস্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT