চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০০তম ম্যাচে ১০ বদলির ধাক্কা, যা জানালেন গার্দিওলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:05 পূর্বাহ্ন 26, নভেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি খেলোয়াড়ের সঙ্গে কোচের আলোচনা, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ১০০ ম্যাচে দায়িত্ব পালন করে ফেললেন স্প্যানিয়ার্ড কোচ পেপ গার্দিওলা। শততম ম্যাচটিতে সিটি পেয়েছে হারের স্বাদ। অভিজ্ঞ কোচ বেয়ার লেভারকুসেনের বিপক্ষে বসিয়ে রেখেছিলেন জিয়ানলুইজি দোন্নারুমা, আর্লিং হালান্ড, ফিল ফোডেনের মতো তারকাদের। স্কোয়াড-শুরুর একাদশে ১০ বদলি এনে হেরেছেন।

ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে জার্মান ক্লাব লেভারকুসেনের বিপক্ষে ২-০ ব্যবধানে হেরেছে ম্যানসিটি। প্রথমার্ধে ২৩ মিনিটে আলেজান্দ্রো গ্রিমালদোর গোলে এগিয়ে যায় লেভারকুসেন। পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে সিটিজেনরা। ৫৪ মিনিটে ব্যবধান দিগুণ করেন পেট্রিক শেক। দ্বিতীয়ার্ধে সমস্যা বুঝে শুরুর একাদশে বসিয়ে রাখা তারকাদের বদলি হিসেবে নামান। তাতেও ভাগ্য পরিবর্তন হয়নি।

গার্দিওলা পরে বলেছেন, ‘হারের দায়ভার নিজের কাঁধে নিচ্ছি। আমার মতে শুরুর একাদশে যারা খেলেছে তারা সবাই অসাধারণ ফুটবলার। সবার কাছ থেকে সেরা খেলাটা পাইনি এটা সত্যি। আমাদের এখন পরবর্তী ম্যাচগুলোর জন্য লড়তে হবে। লেভারকুসেন ভালো খেলেছে। আমাদের তাদের চেয়ে বেশি সুযোগও ছিল, কিন্তু সব পূর্ণ সুযোগ ছিল না।’

শুরুর একাদশে ১০ পরিবর্তন নিয়ে গার্দিওলা বলেছেন, ‘এটা আমাকে মেনে নিতে হবে। আমরা যদি জিততাম, কোন সমস্যা হতো না। হয়তো অনেকগুলো বদলি করা হয়েছে। কিন্তু প্রতি দুই বা তিনদিনে খেলা থাকায় পরিবর্তন জরুরি ছিল। হয়তো যা বেশি হয়ে গেছে।’

সবশেষ ম্যাচেও প্রিমিয়ার লিগে হারের স্বাদ পেয়েছে সিটি। নিউক্যাসলের বিপক্ষে হেরে লিগ টেবিলে অবস্থান তৃতীয়। ২৯ নভেম্বর লিডস ইউনাইটেডের বিপক্ষে নামবে সিটিজেনরা। চ্যাম্পিয়ন্স লিগে তাদের পরবর্তী প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুতে ১১ ডিসেম্বর নামবে সিটি।

Tags: চ্যাম্পিয়ন্স লিগনিউক্যাসলপেপ গার্দিওলাফোডেনম্যানচেস্টার সিটিলেভারকুসেনহালান্ড
Previous Post

কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের প্রতি তারেক রহমানের সমবেদনা

Next Post

বরিশালে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

Next Post
বরিশালে নারী নির্যাতন প্রতিরোধ দিবসের মানববন্ধন ও সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

বাংলাদেশি সেনা কর্মকর্তা ফ্রান্সের সম্মানসূচক পদক গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার ফ্রান্সের সম্মানসূচক পদক পেলেন বাংলাদেশি সেনা কর্মকর্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT