চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্তে ভারতীয়দের হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 অপরাহ্ন 19, জানুয়ারি 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
সীমান্তে ভারতীয়দের হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ওপর ভারতীয়দের হামলা, গাছ কর্তন ও আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ।

আজ রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৪ টায় আল রাজী কমপ্লেক্সের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, চাপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফ ও উগ্র ভারতীয়রা বাংলাদেশের জনগণের ওপর যে হামলা করেছে, তার জবাব ভারতের কাছে চাইতে হবে। সেখানে তো কেউ মারাও যেতে পারতো।

তিনি আরও বলেন, ইতোপূর্বে বাংলাদেশের নাগরিককে হত্যা করে সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে বিএসএফ। হাসিনার পতন ঘটিয়ে ভারতের এই উগ্রতার জবাব দিয়েছে বাংলাদেশের জনগণ। বাংলাদেশে আর কোন ভারতের সরকার মানা হবে না। ২য় বারের মত বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হলে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে।

তিনি বলেন, সরকারকে বলবো, ২৪ ঘণ্টার মধ্যে ভারতীয় হাইকমিশনারকে তলব করুন। এমনভাবে জবাব দিন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। গতকাল চাপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার মানুষ সাহসিকতার পরিচয় দিয়েছে। বিজিবিও সিংহের হুংকার দিয়েছে। কথা স্পষ্ট, সীমান্তে একটা লাশ পড়লে, ২ টা লাশ ফেলতে হবে। ভারতকে আর দাদাগিরি করতে দেওয়া হবেনা। এরপর থেকে সীমান্তে কোন হত্যা হলে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে।

দলের উচ্চতর পরিষদের সদস্য হাসান আল মামুন বলেন, ২৫৭ জন বিডিআর সদস্য জামিন পেয়েছেন। আমরা জানি আওয়ামী লীগ এবং ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ মাস্টার প্লান অনুযায়ী ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ৬৭ জন সেনা অফিসারকে পিলখানায় নির্মম ভাবে হত্যা করা হয়েছে আর দোষ চাপিয়েছিল বিডিআর সদস্যদের ওপর। বিডিআর হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে বাংলাদেশের সীমান্তকে এক প্রকার ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বের সবচেয়ে বেশি প্রাণঘাতী সীমান্ত হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত। আগামী দিনে এদেশের মানুষ ভারতকে আর ছাড় দিবে না। এবার তিস্তার নদীর পানির ন্যায্য হিস্যা বুঝে নেওয়া হবে। দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতের ঘুম হারাম হয়ে গেছে। তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সীমান্তে পরিকল্পিতভাবে উত্তেজনা সৃষ্টি করছে।

Tags: গণঅধিকার পরিষদসীমান্ত
Previous Post

পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

Next Post

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের পদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে দুদক

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ, গাজা-ইসরাইল যুদ্ধবিরতি কার্যকর. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের পদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে দুদক

গাজা-ইসরাইল যুদ্ধবিরতি কার্যকর, শান্তি আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণ দেখিয়ে দিয়েছে, কিভাবে স্বৈরাচারকে বিদায় করতে হয়: তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT