চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে: নাহিদ ইসলাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:34 অপরাহ্ন 24, এপ্রিল 2026
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A

ফ্যাসিবাদ, নতুন স্বৈরতন্ত্র, পুরনো স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও  মো. নাহিদ ইসলাম।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় সাবেক যুবদল নেতা মোহাম্মদ ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অনলাইন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনিসহ বিভিন্ন দল থেকে তিন হাজার নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করেছেন।

তাদের বরণ করে জাতীয় নাগরিক পার্টি, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এদেশের মানুষের পরিবর্তন এবং সংস্কারের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশকে সাজাতে চেয়েছিলাম। এজন্য নির্বাচনের আগে আমরা জনগণকে বলেছিলাম, এই নির্বাচন দেশকে পরিবর্তনের নির্বাচন। কিন্তু দুঃখের বিষয়, নির্বাচনের পরপরই নির্বাচিত সরকার গণভোটকে অস্বীকার করলো। তারা নির্বাচনকে একটি স্বাভাবিক পট পরিবর্তনের নির্বাচন বানিয়ে ফেললো। সংবিধানসহ অন্যান্য সংস্কার একে একে বাতিল করে দিলো।’

সারাদেশের সব প্রতিষ্ঠানে দলীয়করণের নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেখছি আবারো ব্যাংক লুটেরাদের লুটপাটের সুযোগ করে দেয়া হচ্ছে। নানাভাবে দেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আবারো পেশি শক্তি, ক্ষমতার দাপটের রাজনীতি শুরু হচ্ছে। ফ্যাসিবাদ, নতুন কোনো স্বৈরতন্ত্র, পুরোনো স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে। জনগণ জাতীয় নাগরিক পার্টি এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হবে। সেটার প্রমাণ আমরা একে একে পাচ্ছি। গণঅভ্যুত্থানের সময়ও এদেশের মানুষ আমাদের ওপর আস্থা রেখেছে। তখন আমাদের দল ছিল না। এজন্য অনেক সীমাবদ্ধতা ছিল।’

স্থানীয় সরকার নির্বাচনে তারুণ্যের জয়জয়কার হবে উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, ‘আমরা স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়ে আসছি। এবারের নির্বাচনে তারুণ্যের জয়জয়কার হবে। এবং সেটি এনসিপির সমর্থনেই হবে। পরিবর্তন প্রত্যাশী তরুণদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: এনসিপিএনসিপিতে যোগদাননাহিদ ইসলামফ্যাসিবাদস্বৈরতন্ত্র
Previous Post

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

Next Post

সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মুন্সী হাফিজুর রহমান মারা গেছেন

Next Post

সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মুন্সী হাফিজুর রহমান মারা গেছেন

গুলশান সোসাইটির জোন চেয়ারম্যান হলেন ব্যারিস্টার কামরুন মাহমুদ দীপা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT