চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাবি আদায়ের নামে জনগণকে জিম্মি করা চলবে না: র‌্যাব ডিজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:34 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A

দাবি আদায় বা আন্দোলনের নামে সাধারণ জনগণকে জিম্মি করার কোন ধরনের কার্যক্রম আর হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।

তিনি বলেন, “আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে, দাবি আদায়ের নামে কিংবা আন্দোলনের নামে সাধারণ জনগণনের উপরে জুলুম করা বা তাদেরকে জিম্মি করে কোন ধরনের কার্যক্রম আমরা হতে দিব না।”

মানুষের স্বাভাবিক জীবনযাপনের প্রক্রিয়ায় যেন কোনরকম বাধা না আসে, সেজন্য ‘সজাগ দৃষ্টি’ রাখার কথাও বলেন তিনি।

একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষ্যে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সরকার গঠনের পর বুধবার সচিবালয়ে প্রথম কর্মদিবসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘দাবি আদায়ের ক্ষেত্রে সড়ক বন্ধ করা যাবে না’ বলে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন।

এর একদিন পরই পুলিশের বিশেষায়িত ইউনিট র‌্যাবের প্রধান ‘জনভোগান্তির’ কার্যক্রম আর হতে না দেওয়ার প্রয়াস ব্যক্ত করলেন।

এদিন র‌্যাব ডিজি শহিদুর রহমান জুলাই গণঅভ্যুত্থানের পর আইনশৃঙ্খলার ‘ভঙ্গুর’ পরিস্থিতি কাটিয়ে ওঠে ‘শান্তিপূর্ণ নির্বাচন’ আয়োজন করতে পেরে নিজেদের দৃঢ়তার কথা তুলে ধরেন।

তিনি বলেন, “জুলাই-অগাস্টের পরে একটা ভঙ্গুর আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল। তখন থেকেই কিন্তু আমরা দেশবাসীকে আশ্বস্ত করেছিলাম যে, আমরা এটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবো, ভালো করতে সক্ষম হবো। একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে যেরকম পরিবেশ দরকার আমরা সেই রকম পরিবেশে নিয়ে আসতে সক্ষম হবো। আমরা সবাই মিলে জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছি।

“আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, ভবিষ্যতেও এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরো ভালো হবে এবং আমরা অপরাধ নিয়ন্ত্রণে আনতে পারবো। কোনভাবেই যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না হয়, সেদিকে আমরা সবসময় সতর্ক আছি ,সজাগ দৃষ্টি রাখবো।”

Tags: এ কে এম শহিদুর রহমানদাবি আদায়র‌্যাব ডিজি
Previous Post

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: ধর্মমন্ত্রী

Next Post

ব্রাজিলে আরও ৪ বছরের চুক্তি বাড়বে আনচেলত্তির

Next Post

ব্রাজিলে আরও ৪ বছরের চুক্তি বাড়বে আনচেলত্তির

ছবি: সংগৃহীত

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দিনে হোটেল বন্ধের দাবি খেলাফত মজলিসের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT