চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থী অপহরণ ও ধর্ষণ মামলায় ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ

রেজাউল করিম রেজা by রেজাউল করিম রেজা
4:41 অপরাহ্ন 05, এপ্রিল 2023
in জনপদ, নাটোর
A A
আদালত থেকে আসামিরা বের হচ্ছেন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে কলেজ শিক্ষার্থী অপহরণ ও ধর্ষণের মামলায় ছয়জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। এছাড়াও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১২ সালের ১৯ অক্টোবর নাটোরের বড়াইগ্রামের চান্দাই এলাকার বাসিন্দা রাজশাহী সরকারী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রীকে কৌশলে পাশের সিংড়া উপজেলার কলম মির্জাপুর গ্রামে নিয়ে যায় প্রেমিক সাব্বির আহম্মেদ। পরে
একটি হলুদের জমিতে নিয়ে গিয়ে সাব্বির ও তার সহযোগীরা রাতভর পালাক্রমে ধর্ষণ করে চলে যায়। পরে স্থানীয়রা ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।

ঘটনাটি জানার পর স্বজনরা ঐ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরের দিন ভুক্তভোগীর বাবা সাব্বির ও তার ১০ জন সহযোগীর নামে এবং অজ্ঞাত আরো কয়েকজনের নামে সিংড়া থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ ছয়জনকে গ্রেফতার করে। পরে অভিযুক্ত ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করেন।

দীর্ঘ ১০ বছরের অধিক সময় মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহন শেষে আদালতের বিচারক অভিযুক্তদের মধ্যে ছয়জনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেন। এ সময় একজনের
বিরুদ্ধে কোন তথ্য প্রমাণ না পাওয়ায় তাকে খালাস প্রদান করেন।

জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। মামলার রায় ঘোষনার সময় ছয়জন আসামী আদালতে উপস্থিত ছিলেন এবং খালাস পাওয়া ব্যক্তিসহ পাঁচজন পলাতক রয়েছে।

মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা হয়েছে।’

Tags: ধর্ষণ মামলা
Previous Post

বান্দরবানে কলাগাছের সুতা থেকে তৈরি হয়েছে শাড়ি

Next Post

রিয়াল-বার্সেলোনা: কে যাচ্ছে ফাইনালে

Next Post
রিয়াল ও বার্সেলোনা দলের ফুটবল খেলোয়াড়রা মাঠে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল-বার্সেলোনা: কে যাচ্ছে ফাইনালে

প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতু কেবল অবকাঠামোই নয়, দেশের শক্তি আর সাহসের প্রতীক: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT