চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীকে বরণের অপেক্ষায় রাজশাহীবাসী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:52 অপরাহ্ন 28, জানুয়ারি 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
রাজশাহীতে প্রধানমন্ত্রীকে বরণের জন্য প্রস্তুতি চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে রাজশাহী নগরীর পাশাপাশি রাজশাহী বিভাগের আটটি উপজেলার উৎসাহী মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। রোববার (২৯ জানুয়ারি) ঐতিহাসিক মাদরাসা ময়দানে প্রধান অতিথি হিসেবে এক বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রী আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যেই মহানগরীকে বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়েছে। নগরীর রাস্তার পাশের দেয়ালগুলোতে ব্যানার, পোস্টার, প্ল্যাকার্ড ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী নগরী ও জেলা ইউনিট এ জনসভার আয়োজন করছে।

জনসভায় ভাষণ দেয়া ছাড়াও প্রধানমন্ত্রী প্রায় ১৩১৬ দশমিক ৯৭ কোটি টাকা ব্যয়ে ২৫টি প্রকল্পের উদ্বোধন করবেন।এছাড়াও প্রায় ৩৭৬ দশমিক  ২৮ কোটি টাকা ব্যয়ে আরো ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহীর মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন বলেন, জনসভা ও এর আশপাশের প্রায় তিন কিলোমিটার এলাকার জনসাধারণ যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ শুনতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনসভাটি সফল করার প্রস্তুতিতে সহায়তার জন্য বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।এখন প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। মেয়র লিটন বলেন, আইন প্রয়োগকারী সংস্থা এই জনসভাকে সফল করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

এদিকে জনসমাবেশটি সফল করতে কিছু বিধিনিষেধ আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

আরএমপি কমিশনার আনিসুর রহমান বাসসকে বলেন, নগরীতে ২০২৩ সালের ২৭ জানুয়ারি সকাল ৬টা থেকে ৩০ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত সকল প্রকার আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও আতশবাজী বহন, ব্যবহার ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। ওই সময়ে পূর্ব অনুমতি ছাড়া ড্রোন চালানো নিষিদ্ধ। এছাড়াও ওই সময়ে দেশি-বিদেশি মদ, স্পিরিট ও অ্যালকোহলসহ সব ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।

তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নিরাপত্তা কর্মীরা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত। যেহেতু এখানে দুর-দুরান্ত থেকে বিপুল সংখ্যায় লোকজনের সমাগম হওয়ার কথা, তাই জনসভাটিকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই এইসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

 

Tags: প্রধানমন্ত্রীরাজশাহীশেখ হাসিনা
Previous Post

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Next Post

তিনি আসবেন এবং আমরা জেগে উঠবো

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় ভাষণ দিচ্ছেন, জনসমাগমের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনি আসবেন এবং আমরা জেগে উঠবো

ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজন রয়েছে: আইনমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT