চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষের পরিবর্তনের প্রত্যাশা বুঝতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:33 অপরাহ্ন 28, আগস্ট 2024
in বাংলাদেশ
A A
বাংলাদেশের বিদ্যুৎ উপদেষ্টা ও কর্মকর্তাদের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষের পরিবর্তনের প্রত্যাশাকে অনুধাবন করার আহ্বান জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, রাজপথের ভাষা বুঝতে না পারলে সকলের কী পরিণতি হবে তা বুঝতে হবে। বর্তমান সরকারের পেছনে দর্শনটা বুঝে সেভাবেই সকলকে আচরণ করার আহ্বান জানান।

আজ পেট্রোবাংলায় ড. হাবিবুর রহমান অডিটোরিয়ামে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও এর আওতাধীন দপ্তর-সংস্থা-কোম্পানির কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা এসব মন্তব্য করেন।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, মানুষ কেন রাস্তায় নেমে এসেছিল, কেন রক্ত দিয়েছিল তা বুঝতে হবে এবং অনুধাবন করতে হবে।

সচিবদের তাদের আওতাধীন কোনো কোম্পানির চেয়ারম্যান হিসেবে থাকা উচিত নয় বলে তিনি বলেন, এত স্বার্থের ব্যাঘাত ঘটে। ভবিষ্যতে কোনো সচিব যাতে তাদের আওতাধীন কোনো কোম্পানির চেয়ারম্যান না হয় সেদিকে লক্ষ্য রাখার হবে বলে তিনি জানান। কোম্পানিগুলোতে ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

ইতিমধ্যে জ্বালানি খাতে যে অনিয়ম হয়েছে তার ক্ষেত্রে কি করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যেহেতু এ ব্যাপারে চুক্তি আইনের প্রশ্ন জড়িত তাই এ ব্যাপারে ব্যবস্থা নিতে কিছুটা সময় প্রয়োজন। প্রয়োজনে সাবেক বিচারপতির সমন্বয়ে কমিটি করে বিদ্যমান চুক্তির শর্তগুলো রিভিউ করার পদক্ষেপ নেবেন বলেও তিনি জানান।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের ব্যাপারে আপনার উদ্যোগ কি হবে এমন প্রশ্নের জবাবে ফাওজুল কবির খান বলেন, বেআইনি সংযোগ বিচ্ছিন্নের ব্যাপারে তথ্য নিয়ে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

মতবিনিময় সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ নূরুল আলম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, বিপিসি’র চেয়ারম্যান মোঃ আমিন উল আহসান এবং বিভিন্ন দপ্তর প্রধানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tags: খনিজ সম্পদজ্বালানিবিদ্যুৎমুহাম্মদ ফাওজুল কবির খান
Previous Post

দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানালেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত

Next Post

ক্রেতাদের আস্থায় দেশসেরা ব্র্যান্ড হয়ে উঠছে লিলি

Next Post
লিলি ব্র্যান্ডের সাবান ও প্যাকেজিং ছবি, দুইজন নারী ও একজন পুরুষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রেতাদের আস্থায় দেশসেরা ব্র্যান্ড হয়ে উঠছে লিলি

ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮১তম আসরে অতিথিরা লাল গালিচায় হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮১তম আসর শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT