চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষবারের মতো বাংলা একাডেমি প্রাঙ্গণে কবি অসীম সাহা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:49 পূর্বাহ্ন 20, জুন 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের কবি অসীম সাহা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

একুশে পদকপ্রাপ্ত, ৬০ এর দশকের অন্যতম প্রধান কবি সদ্য প্রয়াত অসীম সাহার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে বাংলা একাডেমির নজরুল মঞ্চে জড়ো হয়েছেন সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাহিত্যাঙ্গনের বিশিষ্টজনরা। এ উদ্দেশ্যে কবি অসীম সাহার মরদেহ নিয়ে আসা হয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণে।

কবি অসীম সাহার প্রতি শ্রদ্ধা জানাতে সমাজকল্যাণ মন্ত্রী ডা. দিপু মনি’ও উপস্থিত হয়েছেন।

এর আগে পৃথিবীর মায়া কাটিয়ে চিরবিদায় নিয়েছেন একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা। মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা যায়, চলতি বছরের শুরুর দিকেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবি অসীম সাহা। চিকিৎসকরা তখন জানিয়েছিলেন, কবি বিষণ্নতায় ভুগছেন। এ ছাড়া পারকিনসন (হাত কাঁপা রোগ), কোষ্ঠকাঠিন্য ও ডায়াবেটিসেও ভুগছিলেন তিনি।

১৯৪৯ সালের ২০ ফেব্রুয়ারি নেত্রকোনার মামাবাড়িতে জন্মগ্রহণ করেন অসীম সাহা। পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাংলা সাহিত্যে। সামগ্রিকভাবে সাহিত্যে অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

পরে বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।

বিশিষ্ট কবি অসীম সাহা বাংলাদেশের কবিতার ইতিহাসে এক অনন্য নাম। তিনি ছিলেন সমকালীন বাংলা কবিতার তাৎপর্যপূর্ণ কারুকৃৎ।

ব্যক্তিমানুষের আর্তি থেকে সমষ্টিমানুষের আর্তনাদ, মুক্তিকামি মেহনতি মানুষের লড়াকু অভিলাষ এবং শোষণমুক্ত জগৎ গড়ার অঙ্গীকার তার কবিতার ছত্রে ছত্রে স্বতন্ত্র আঙ্গিকশোভায় ভাস্বর হয়েছে। কবিতার পাশাপাশি প্রবন্ধ-গবেষণা, অভিধানচর্চা এবং কাব্যানুবাদেও তিনি বিশিষ্টতার স্বাক্ষর রেখেছেন।

Tags: বাংলা একাডেমিশেষ বিদায়সর্বস্তরের মানুষ
Previous Post

আগামীকাল ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Next Post

সুপার এইটে বাংলাদেশ যা পাবে সবই ‘বোনাস’

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপার এইটে বাংলাদেশ যা পাবে সবই ‘বোনাস’

বিষাক্ত মদ বোতল হাতে ধরা একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে বিষাক্ত মদপানে ৩৭ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT