চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের জনগণ দুর্ভিক্ষের আগেই সরকারের পতন ঘটাবে: মির্জা আব্বাস

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
5:54 অপরাহ্ন 01, নভেম্বর 2022
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
মির্জা আব্বাস বক্তৃতা দিচ্ছেন, পুষ্পস্তবক ও মাইক সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বর্তমান সরকার হাসিনাকে হটানের জন্য আন্দোলনের বিকল্প নেই। এই সরকার লুটেরা সরকার, এই সরকার একটি ডাকাত সরকার, এই সরকার দুর্ভিক্ষের সরকার।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে চুরি থাকবে, ডাকাতি থাকবে, দুর্ভিক্ষ থাকবে না এটা তো হয় না। দুর্ভিক্ষ থাকতেই হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্ভিক্ষ ২০২৩ সালে হবে। আমরা কিন্তু বলিনি। এই দেশের জনগণ দুর্ভিক্ষ মোকাবেলার আগেই হাসিনা সরকারের পতন ঘটাবে।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই সরকার গণতন্ত্র হত্যা করেছে। জনগণের মূল্যায়ন নেই আজকে। ভোট তো আজকে দেশে নাই। ১৫ বছর আগে যারা ভোটার হয়েছেন, তারা বলছেন নিজের ভোট তো দিতে পারলাম না। আপনারা দেখেছেন কিছুদিন আগে গাইবান্ধা উপ-নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আজকের তথাকথিত সিইসি নিশিরাতের ভোটের ভোট চোর, ভোট চোরের সরকারের প্রতিনিধি। আমরা বিশ্বাস করি আগামীতে এই ধরনের নির্বাচন আর হবে না। ইনশল্লাহ আমরাও হতে দেব না। নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে আমরা নির্বাচনে যাব। এছাড়া আমাদের আর কোন বিকল্প নেই।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি বিএনপি প্রতিষ্ঠা করেছিলো। দল প্রতিষ্ঠার পর তাকে শাহাদৎ বরণ করতে হয়েছে। অনেকেই ভেবেছিলেন তাকে হত্যা করলেই বিএনপি শেষ। পরবর্তীকালে নেতৃত্বে আসলেন বেগম খালেদা জিয়া। তিনি দলকে লালন করে নিজের সন্তানের মত মানুষ করেছেন। আজকে তারেক রহমান দলকে পুরোপুরি পরিচর্যা করে একটি পুর্ণাঙ্গ দলে রূপান্তরিত করলেন। এই দলকে বার বার বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। আমরা কর্মীরা ঐক্যবদ্ধ থাকবো। দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।

Tags: গণতন্ত্রকে হত্যাসরকার পতন
Previous Post

সিমেন্টের বেসিনে লাথি, পা ভাঙলো টাইগারের!

Next Post

দুর্নীতির মামলায় তারেক-জোবায়দার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Next Post
দুর্নীতির মামলায় তারেক-জোবায়দার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতির মামলায় তারেক-জোবায়দার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্বরাষ্ট্রমন্ত্রী দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের গণমাধ্যম স্বাধীনভাবেই কাজ করে যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT