চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে বাসাবাড়িতে গ্যাস সঙ্কটে অনাহারে জনগণ

চৌধুরী ফরিদ by চৌধুরী ফরিদ
11:41 পূর্বাহ্ন 15, মে 2023
in - সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
চট্টগ্রামে বাসাবাড়িতে গ্যাসের জন্য হাত দিয়ে জ্বালানি চালানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুর্ণিঝড় মোখার কারণে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন (কেজিডিসিএল) কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ রাখায় মারাত্মক ভোগান্তিতে পড়েছে চট্টগ্রামবাসী। গ্যাসের অভাবে রান্না করতে না পেরে বহু পরিবার অনাহারে আছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির বিরুদ্ধে গ্রাহকদের ক্ষোভ তৈরি হয়েছে।

গত শনিবার (১৩ মে) থেকে চট্টগ্রামে লাখ লাখ বাসাবাড়িতে গ্যাসের চুলা জ্বলছে না। খাবার হোটেলে খাবার না পেয়ে অনেকেরই অনাহারে দিন কাটাতে হচ্ছে। এ পরিস্থিতিতে চট্টগ্রামবাসী প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

 

চট্টগ্রামে গ্যাস সঙ্কটে জনগণের দুর্ভোগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
গ্যাস স্টেশনে ভোগান্তির শিকার সিএনজি চালক

 

চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন (কেজিডিসিএল) কর্তৃপক্ষের মোট গ্রাহক আছে ৬ লাখ ২ হাজার মতো। তম্মধ্যে বাসাবাড়ির সংযোগ ৫ লাখ ৯৭ হাজারের বেশি। ঘূর্ণিঝড় মোখার কারণে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে শুক্রবার রাত ১১টায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়, ফলে চট্টগ্রামে এসব বাসাবাড়িতে রান্নার চুলায় গ্যাস নেই। বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের সামনে খাবার কিনতে লোকজনের দীর্ঘলাইন। সে সাথে বিভিন্ন সিএনজি পাম্পগুলোতেও গ্যাস নেই। এতে ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ মানুষ।

 

চট্টগ্রামে গ্যাস সঙ্কটে বাসাবাড়িতে অনাহারে জনগণ. Channel i News - চ্যানেল আই নিউজ
গ্যাস সংকটে ভুক্তভোগী বাসিন্দা

 

গ্যাস সংকটে গ্রাহকরা বলছেন, গত দুইদিন থেকে তাদের বাসাবাড়িতে গ্যাস নাই। রান্না না করতে পারায় তাদের স্বাভাবিক জীবনযাপনে ব্যাঘাত ঘটছে। একই অবস্থা চট্টগ্রামের সিএনজি গ্যাস স্টেশনগুলোতেও।

চট্টগ্রামে গ্যাস সঙ্কটে জনগণের দুর্ভোগের ছবি, দুই ব্যক্তি সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ
কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম

 

ঘুর্ণিঝড় মোখার বিষয়টি উল্লেখ করে কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, আগামী ১৯ মে পর্যন্ত চট্টগ্রামে গ্যাস সংকট থাকবে। তবে এমডির এই বক্তব্যে চট্টগ্রামবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করছেন।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম জেলা প্রশাসক চট্টগ্রামে গ্যাস সমস্যা সমাধানে সরকারের উচ্চপর্যায়ে জানানো এবং দ্রুত সমাধানের উদ্যোগের কথা জানান।

গ্যাস সরবরাহ না থাকায় গ্যাস সিলিন্ডার এবং ইলেকট্রিক চুলা ও রাইস কুকার কেনার ধুম পড়েছে। সেই সাথে এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম সাড়ে ১১শ টাকার পরিবর্তে গ্যাস সংকটের সুযোগে দেড় হাজার টাকায় বিক্রি করছেন বহু অসাধু ব্যবসায়ী।

Tags: গ্যাস সংকটচট্টগ্রাম
Previous Post

বার্সা সবার চেয়ে শক্তিশালী: জাভি

Next Post

চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Next Post
চ্যানেল আই অনলাইন: প্রধানমন্ত্রী ও চিত্রনায়ক ফারুকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

চট্টগ্রামে গ্যাস সঙ্কটে বাসাবাড়িতে চুলা জ্বলছে না, সমস্যা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে শনিবার থেকে গ্যাস সঙ্কটে বাসাবাড়িতে চুলা জ্বলছে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT