চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার বাসার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:44 অপরাহ্ন 14, জুলাই 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, পেছনে বইয়ের তাক।. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসায় কাজ করা পিয়ন ৪০০ কোটি টাকার মালিক হয়েছে। আবার তিনি হেলিকপ্টার ছাড়া চলেন না। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী নিজে। 

রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

দুর্নীতি বিষয়ক এক প্রশে্নর জবাবে প্রধানমন্ত্রী বলেন:  কোন ড্রাইভার কত টাকা বানালো, সেটা খোঁজ করে ধরছি বলেই আজ আপনারা জানতে পারছেন। এতকাল তো জানতে পারেননি। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না, হ্যাঁ বাস্তব কথা। কী করে বানালো এ টাকা?

তার বিরুদ্ধে পদক্ষেপ সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেন: যখনই আমি জানছি তার কার্ড সিস করে আমার ব্যবস্থা আমি নিছি। এটাতো হয়, এটা করে; ধরার পরে না হয় এগুলো সামনে আসে। যখন ধরা পড়ে ব্যবস্থা নিই।

চলমান দুর্নীতি নিয়ে নিজের দৃষ্টি ভঙ্গি তুলে ধরে সরকার প্রধান বলেন: সারা বিশ্বেই যে দেশটা অর্থনৈতিকভাবে উন্নতি হয়, সেখানে এমন কিছু অনিয়ম কিছু লোকের হাতে চলে যায়। কিছু টাকা পয়সা যারা অপাঙ্কতেয় তাদের হাতে চলে যায়। তারা কিছু টাকা পয়সা বানায়, তারা তো অপেক্ষা করে থাকে।  যুগ যুগ ধরে এমন চলে আসছে।

এসময় দুর্নীতিবাজদের খবর প্রকাশ করতে আহ্বান জানান প্রধানমন্ত্রী: এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে কিছুটা হয়তো নিয়ন্ত্রণে আসে। হাতে নাতে ধরা পড়বে যারা ধরা পড়বে। আপনারাও (সাংবাদিক) খোঁজ খবর নেন।

এর আগে প্রধানমন্ত্রী তার চীন সফরের বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে গত সোমবার চীনে সরকারি সফরে বেইজিং যান। তিনি বৃহস্পতিবার দেশে ফিরেন।

৮ থেকে ১০ জুলাই বেইজিংয়ে অবস্থানকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। তিনি গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন।

বুধবার সকালে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশ ও চীন ২১টি সহযোগিতার নথিতে সই এবং নবায়ন করেছে। এসবের বেশির ভাগই সমঝোতা স্মারক।

বৈঠকে এশিয়ার এই দুই দেশের মধ্যে শক্তিশালী উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ ও চীন উভয়েই মুক্তবাণিজ্য চুক্তির (এফটিএ) বিষয়ে যৌথ সম্ভাব্যতা সমীক্ষার সমাপ্তিসহ সাতটি ঘোষণাপত্র সই করেছে।

Tags: পিয়নপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
Previous Post

কুমিল্লায় শিক্ষার্থীদের গণপদযাত্রা ও স্মারকলিপি প্রদান

Next Post

মিয়ানমারে মর্টার শেলের বিকট শব্দে আতঙ্কে টেকনাফবাসী

Next Post
পাহাড়ি এলাকার বাঁধের পাশে সবুজ গাছপালা ও পাহাড়ি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে মর্টার শেলের বিকট শব্দে আতঙ্কে টেকনাফবাসী

A man with curly hair looking thoughtfully into the distance. Channel i News - চ্যানেল আই নিউজ

৬০টিরও বেশি কুকুরকে ধর্ষণ ও হত্যা: প্রাণিবিদের আড়াইশ বছরের কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT