চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সার্বজনীন পেনশন স্কিমের আওতায় কেএসআরএম গ্রুপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:04 অপরাহ্ন 25, মে 2024
in অর্থনীতি
A A
কেএসআরএম গ্রুপের লোগো, যেখানে লেখা 'পেকর্ড থেকে শিখবে'. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের অন্যতম ইস্পাত প্রস্ততকারী শিল্পগ্রুপ কেএসআরএমের কর্মকর্তা-কর্মচারীরা এখন প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয় পেনশন স্কিমের আওতায়। এ উপলক্ষে শনিবার (২৫ মে) সীতাকুণ্ড কেএসআরএম স্টিল প্ল্যান্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা প্রশাসন ও কেএসআরএমের যৌথ উদ্যোগে।

এর মাধ্যমে কেএসআরএমই দেশের প্রথম শিল্প গ্রুপ হিসেবে তাদের কর্মকর্তা কর্মচারীদের পেনশন স্কিমের আওতায় নিয়ে এসেছে। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম রফিকুল ইসলামের প্রস্তাবে সম্মত হয়ে কেএসআরএমের উপ ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত এ উদ্যোগ নিয়েছেন।

অনুষ্ঠানে সীতাকুণ্ড কেএসআরএম স্টিল প্ল্যান্টের প্রায় ১ হাজার কর্মকর্তা-কর্মচারী জাতীয় পেনশন স্কিমের আওতায় এসেছে। অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা পর্যায়ক্রমে এ কার্যক্রমের আওতায় আসবে। কোম্পানির করপোরেট সোস্যাল রেসপন্সিবিলিটির (সিএসআর) অংশ হিসেবে কর্মকর্তা কর্মকারীদের জাতীয় পেনশন স্কিমের প্রথম কিস্তির টাকা পরিশোধ করবে কেএসআরএম কর্তপক্ষ।

কেএসআরএম স্টিল প্ল্যান্টে অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম রফিকুল ইসলাম, কেএসআরএমের পরিচালক (প্ল্যান্ট) কমডোর (অব.) এমএস কবির, উপ মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. ওয়াহিদুজ্জামান ও মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম। এছাড়াও কেএসআরএমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম রফিকুল ইসলাম বলেন, কেএসআরএম কর্তৃপক্ষ আমাদের আহ্বানে সাড়া দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য পেনশন স্কিম চালু করতে যে আর্থিক সহযোগিতা দিয়েছে তা সারাদেশে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। এতে করে প্রতিষ্ঠানে কর্মরতদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিতের পথ সুগম হলো। পাশাপাশি দেশের প্রথম শিল্প গ্রুপ হিসেবে কেএসআরএমে কর্মরতরা সার্বজনীন পেনশন স্কিমের আওতায় এসেছে। আমরা আশা করছি ভবিষ্যতেও সীতাকুণ্ড উপজেলা প্রশাসন এবং কেএসআরএম জনহিতকর যেকোনো কাজ একসাথে করবে।

এ প্রসঙ্গে কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত বলেন, আমরা সরকারের যেকোনো জনবান্ধব কর্মকাণ্ডে সহযোগী হিসেবে কাজ করে থাকি। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয় পেনশন স্কিম সরকারের জনহিতকর কাজের মধ্যে অন্যতম। তাই প্রধানমন্ত্রীর আহ্বানে শিল্পগ্রুপ হিসেবে কেএসআরএম সেই অগ্রযাত্রার সারথি হয়েছে। আগামীতেও এমন সব কাজের অংশীদার হবে কেএসআরএম।

Tags: সার্বজনীন পেনশন স্কিম
Previous Post

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবের মাঝেও কক্সবাজার সৈকতে পর্যটকদের উপস্থিতি

Next Post

গার্দিওলার সিটিকে হারিয়ে ১৩তম শিরোপা ইউনাইটেডের

Next Post
ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা জেতার পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্দিওলার সিটিকে হারিয়ে ১৩তম শিরোপা ইউনাইটেডের

তিতাস গ্যাসের পাইপলাইন ও সরঞ্জামসমূহ, গ্যাস প্রকল্পের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তিতাসের ১৪ নম্বর কূপের গ্যাস আবারও জাতীয় গ্রিডে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT