চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সকলের জন্য উন্মুক্ত হল পেলের সমাধি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:40 অপরাহ্ন 16, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
পেলে’র সমাধি দর্শন করতে দর্শনার্থীরা ভিড় করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তি পেলের মৃত্যুর সাড়ে পাঁচমাস পর তার সমাধি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। ব্রাজিলের সান্তোসে মেমোরিয়াল নেক্রোপোল ইকুমেনিকা নামক কবরস্থানে কৃত্রিম সবুজ টার্ফের কার্পেটে সোনালী রঙের সমাধিটি এখন অনেকেই দেখতে যেতে পারবেন।

মেমোরিয়াল নেক্রোপোল ইকুমেনিকা একটি ১৪তলা কবরস্থান। পৃথিবীর সবচেয়ে উঁচু কবরস্থান হিসেবে গিনেস বুকে জায়গা পেয়েছে। যার নবম ফ্লোরে চিরশায়িত আছেন পেলে।

একসময় সান্তোস ক্লাবের হয়ে খেলেছিলেন পেলে। ভিলা বেলমিরো স্টেডিয়ামে তিনি খেলেছিলেন অনেক ম্যাচ। কিংবদন্তির সমাধি ভিলা বেলমিরো থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বে (০.৬ মাইল) অবস্থিত।

দুই হাজার বর্গকিলোমিটারের বেশি জায়গাজুড়ে কৃত্রিম সবুজ টার্ফের কার্পেটের ঠিক মাঝে ব্রাজিলিয়ান গ্রেটের ২০০ বর্গ মিটারের সমাধির অবস্থান। সেখানে প্রবেশের আগে পেলের দুটি স্বর্ণের মূর্তি দর্শনার্থীদের স্বাগত জানাবে।

কবরস্থানটি দেখার জন্য ওয়েবসাইটে সবাইকে নিবন্ধন করতে হচ্ছে। দিনে ৬০ জন সমাধিতে যাওয়ার অনুমতি পাচ্ছে। সমাধির পাশে ক্যারিয়ারের এক হাজারতম গোলের পর পেলের মুষ্টিবদ্ধ উদযাপনের ছবি কালো রঙে খোদাই করা আছে।

কবরস্থানে একটি স্বয়ংক্রিয় জাদুঘরও আছে। ১৯৭৪ সালে পেলের এক হাজারতম গোলকে স্মরণীয় রাখতে তাকে এস-২৮০ মডেলের গাড়ি উপহার দিয়েছিল মার্সিডিজ বেঞ্জ। জাদুঘরে সেই গাড়িটি স্থান পেয়েছে।

দীর্ঘসময় ক্যান্সারের সঙ্গে লড়ে গতবছরের ২৯ ডিসেম্বর সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ৮২ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন পেলে। সান্তোস নিউ ইয়র্ক কসমস এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে তার দুদশকেরও বেশি ক্যারিয়ারে রেকর্ড ১,২৮১ গোল আছে।

Tags: পেলেব্রাজিললিড স্পোর্টসসমাধিসান্তোস
Previous Post

শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১৭ মে

Next Post

ঘূর্ণিঝড় মোখা ক্ষত চিহ্ন রেখে গেছে টেকনাফ ও সেন্টমার্টিন্সে

Next Post
টেকনাফ ও সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় মোখার ক্ষতচিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় মোখা ক্ষত চিহ্ন রেখে গেছে টেকনাফ ও সেন্টমার্টিন্সে

নায়ক ফারুকের প্রতি শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় শহীদ মিনারে. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন্দ্রীয় শহীদ মিনারে নায়ক ফারুকের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT