চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেলের শেষকৃত্যের সময় নির্ধারণ, ব্রাজিলে তিন দিনের রাষ্ট্রীয় শোক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:21 অপরাহ্ন 30, ডিসেম্বর 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
পেলে এর শেষকৃত্য সময় নির্ধারণের জন্য প্রস্তুতি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরলোকে পাড়ি জমানো কিংবদন্তি ফুটবলার পেলের নিজ শহর সান্তোসে তার শেষকৃত্য ও দাফন সম্পন্ন হবে। ব্রাজিলিয়ান ফুটবল গ্রেট ক্যারিয়ারের সেরা কিছু ম্যাচ যেখানে খেলেছেন, সেই ভিলা বেলমিরো স্টেডিয়ামে আগামী সোমবার ও মঙ্গলবার তার শেষকৃত্যের আয়োজন করা হয়েছে।

একসময় সান্তোস ক্লাবের হয়ে খেলেছিলেন পেলে। তার মৃত্যুতে ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘সাও পাওলোর বাইরে ভিলা বেলমিরো স্টেডিয়ামে জনসাধারণ পেলেকে তাদের শেষ শ্রদ্ধা জানাতে পারবে।’

‘তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন জয়ীকে বহনকারী কফিনটি সোমবার ভোরে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে স্টেডিয়ামে নেয়ার পর কফিনটি মাঠের মাঝখানের বৃত্তের ভেতর রাখা হবে।’

সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় পেলেকে শেষশ্রদ্ধা জানানো শুরু হবে এবং ২৪ ঘণ্টা ধরে তা চলবে।

পেলের কফিনটি মঙ্গলবার সান্তোসের রাস্তায় নিয়ে যাওয়া হবে। তার ১০০ বর্ষী মা সেলেস্টের বাড়ির সামনে দিয়ে কফিনটি যাবে। ব্রাজিলিয়ান গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, পেলের মা শয্যাশায়ী।

মেমোরিয়াল নেক্রোপোল ইকুমেনিকা নামক কবরস্থানে পেলেকে সমাধিস্থ করা হবে। সেখানে শুধুমাত্র পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

পেলের সান্তোসে একটি বাড়ি আছে, যেখানে তিনি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন। গুয়ারুজা শহরে তিনি জীবনের শেষ কয়েক বছর অতিবাহিত করেন।

এদিকে, কিংবদন্তির প্রয়াণে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। সরকারি গেজেটের অতিরিক্ত সংস্করণে প্রকাশিত একটি ডিক্রিতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। বিদায়ী প্রেসিডেন্ট আগামী রোববার কার্যালয় ত্যাগ করতে চলেছেন। ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দ্রুতই দায়িত্ব নেবেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

Tags: পেলেব্রাজিলভিলা বেলমিরো স্টেডিয়ামলিড স্পোর্টসশেষকৃত্যসমাধিসান্তোস
Previous Post

তৃতীয়বার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

Next Post

ফুটবলের রাজা পেলের মৃত্যুতে বিশ্বজুড়ে শোক

Next Post
ব্রাজিলের ফুটবল তারকা পেলে মৃত্যুর শোক প্রকাশ করছেন একজন ফুটবল খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবলের রাজা পেলের মৃত্যুতে বিশ্বজুড়ে শোক

বলিউডের কিংবদন্তি পেলে মৃত্যুতে শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পেলের মৃত্যুতে শোকার্ত বলিউড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT