চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্প্রতিক ঘটনাবলী বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: দিল্লি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:59 অপরাহ্ন 25, জুলাই 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক, বাংলাদেশ
A A
ভারতের প্রধানমন্ত্রী মোদি ভারতের জাতীয় পতাকায় পেছনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে ভারত। দেশটির আশা, বাংলাদেশে খুব শিগগিরই শান্তি ফিরে আসবে। পরিস্থিতি স্বাভাবিক হবে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এসব কথা বলেন। এর আগে, গত সপ্তাহের ব্রিফিংয়েও বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে একাধিক প্রশ্ন করা হয়েছিল। সেবারও বলা হয়েছিল, বাংলাদেশে যা ঘটছে, তা সে দেশের অভ্যন্তরীণ বিষয়।

এ সময়ে ভারতের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী অথবা অন্য কেউ বাংলাদেশের নেতাদের সাথে কথা বলেছেন কি-না ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়। কিংবা সেই আন্দোলনে বাইরের হাত থাকার কোনো রিপোর্ট ভারতের কাছে আছে কি-না। আন্দোলনকারীদের মুখে ভারতবিরোধী স্লোগান শোনা গেছে জানিয়ে জিজ্ঞেস করা হয়, সে দেশের জনগণের একাংশের বিরোধিতায় ভারত উদ্বিগ্ন কি না। রণধীর জয়সোয়াল এসব প্রশ্নের জবাব সন্তর্পণে এড়িয়ে গেছেন। আন্দোলন বা আন্দোলনের চরিত্র নিয়ে কোনো মন্তব্য করেননি।

বারবার তিনি বলেন, বাংলাদেশে যা ঘটছে, তা সে দেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খুবই দৃঢ়, উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ।

আন্দোলন চলাকালীন সে দেশে বসবাসকারী ভারতীয় শিক্ষার্থী ও অন্যদের নিরাপদে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রভূত সাহায্য ও সহযোগিতার উল্লেখ করে মুখপাত্র জানান, এখন পর্যন্ত ৬ হাজার ৭০০ এর বেশি ভারতীয় নিরাপদে দেশে ফিরেছেন। তিনি জানান, নিরাপদ প্রত্যাবর্তনের জন্য ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশন ২৪ ঘণ্টা হেল্পলাইন চালু রেখেছে।

তিনি বলেন, বাংলাদেশের ঘটনাবলির দিকে ভারত তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে। তবে সেখানে যা চলছে, তা সম্পূর্ণভাবে তাদের অভ্যন্তরীণ বিষয়। ভারতের আশা, খুব শিগগির বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে।

Tags: কোটা আন্দোলনছাত্র আন্দোলনঢাকা-দিল্লিবাংলাদেশ-ভারত
Previous Post

নৈরাজ্য সৃষ্টিকারীদের নিয়ে সতর্ক থাকতে হবে: বাহাউদ্দিন নাছিম

Next Post

চিকিৎসা নিতে থাইল্যান্ডে গেলেন শান্ত

Next Post
বাংলাদেশ ক্রিকেটার শান্ত বিশ্বকাপের প্রস্তুতির সময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসা নিতে থাইল্যান্ডে গেলেন শান্ত

বাংলাদেশের আর্চার অলিম্পিকের জন্য প্রস্তুত, লক্ষ্য জেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরুটা রাঙাতে পারলেন না সাগর, এবার প্রতিপক্ষ অলিম্পিক রৌপ্যজয়ী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT