চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান ও ইসরায়েলের মধ্যে ‘শিগগিরই’ শান্তি প্রতিষ্ঠা হবে: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:37 অপরাহ্ন 15, জুন 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্প ইরান ও ইসরায়েলের শান্তির জন্য আশা প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরান ও ইসরায়েলের মধ্যে ‘শিগগিরই’ শান্তি প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেই সেই শান্তি প্রতিষ্ঠা করবেন বলে জানিয়েছেন।

রোববার (১৫ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে করা একটি পোস্টে এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরান ও ইসরায়েলের উচিত একটি চুক্তি করা এবং চুক্তিটি হবে।

এক্ষেত্রে ভারত-পাকিস্তান সংঘর্ষসহ বিশ্বের বিভিন্ন দেশে সংঘাত বন্ধে নিজের সাম্প্রতিক ভূমিকার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, একইভাবে শিগগিরই ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে।

তিনি আরও বলেন, এখন অনেক ফোন কল এবং বৈঠক হচ্ছে। আমি অনেক কিছু করি, কিন্তু কখনও কোনো কাজের কৃতিত্ব পাই না। তাতে সমস্যা নেই, জনগণ সব বোঝে।

উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘর্ষ থেমেছে। এছাড়া ইউক্রেন-রাশিয়া এবং ইসরায়েল-হামাসের মধ্যেও যুদ্ধবিরতির আলোচনায় সহায়তা করছে ট্রাম্প প্রশাসন। যদিও পক্ষগুলো এখনও যুদ্ধবিরতির বিষয়ে পুরোপুরি একমত হতে পারেনি। এর মধ্যেই ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টা-পাল্টি হামলা শুরু হয়েছে।

Tags: ইরানইসরায়েলট্রাম্প
Previous Post

ইবাদত ফেরাতে খুশি সিমন্স

Next Post

দক্ষিণ সিটির জরুরি সেবা কার্যক্রম চালিয়ে নিতে ইশরাকের ঘোষণা

Next Post
ইশরাকের জরুরি সেবা কার্যক্রমের ঘোষণা, দক্ষিণ সিটির পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণ সিটির জরুরি সেবা কার্যক্রম চালিয়ে নিতে ইশরাকের ঘোষণা

বাংলাদেশের নির্বাচন কমিশন সচিবালয় বৈঠক চলাকালে আলোচনা করছেন একজন কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের সাথে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT