চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তি ৯০ শতাংশ প্রস্তুত: জেলেনস্কি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:27 অপরাহ্ন 02, জানুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার শান্তিচুক্তি প্রায় ৯০ শতাংশ প্রস্তুত। নববর্ষ উপলক্ষে দেওয়া ভাষণে তিনি বলেন, বাকি ১০ শতাংশই শান্তির ভবিষ্যৎ, ইউক্রেন ও ইউরোপের ভাগ্য নির্ধারণ করবে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রায় ৪ বছর ধরে চলা সংঘাত প্রসঙ্গে জেলেনস্কি জানান, ইউক্রেন যেকোনো মূল্যে শান্তি চায় না। আমরা যুদ্ধের অবসান চাই ইউক্রেনের অবসান নয়। তিনি বলেন, পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল থেকে ইউক্রেনের সরে যাওয়া মানে সবকিছু শেষ হয়ে যাওয়া, যা রাশিয়ার সর্বোচ্চ দাবিরই প্রতিফলন।

ডনবাসের অন্তর্ভুক্ত ডোনেৎস্ক অঞ্চলের প্রায় ৭৫ শতাংশ এবং পার্শ্ববর্তী লুহানস্কের প্রায় ৯৯ শতাংশ বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে। এই অঞ্চলগুলোর ভবিষ্যৎ নিয়েই শান্তি আলোচনায় সবচেয়ে বড় অচলাবস্থা তৈরি হয়েছে।

ভাষণে জেলেনস্কি ইউক্রেনকে সমর্থন দেওয়া দেশগুলোর নেতাদের ধন্যবাদ জানান এবং বলেন, কেবল প্রতিশ্রুতি নয় সেগুলোকে নিরাপত্তা নিশ্চয়তায় রূপ দিয়ে অনুমোদন দিতে হবে। তিনি সতর্ক করে বলেন, দুর্বল চুক্তিতে সই যুদ্ধকে উসকে দেয়।

এদিকে নববর্ষের ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সেনাদের উদ্দেশে বলেন, আমরা আপনাদের ওপর বিশ্বাস রাখি এবং আমাদের বিজয়ে বিশ্বাস করি। ইউক্রেন যুদ্ধকে মস্কো এখনো বিশেষ সামরিক অভিযান বলে উল্লেখ করছে।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) মস্কো দাবি করে, ইউক্রেন ড্রোন ব্যবহার করে উত্তর-পশ্চিম রাশিয়ার লেক ভালদাইয়ে পুতিনের ব্যক্তিগত বাসভবন লক্ষ্য করে হামলার চেষ্টা করেছে। কিয়েভ এ অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। ক্রেমলিন বলেছে, এ ঘটনায় শান্তি আলোচনায় তাদের অবস্থান পর্যালোচনা করা হবে।

তবে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস রাশিয়ার এ দাবিকে ইচ্ছাকৃত বিভ্রান্তি বলে আখ্যা দেন এবং শান্তি প্রক্রিয়া বানচালের চেষ্টা বলে মন্তব্য করেন।

জেলেনস্কি জানান, চলতি মাসেই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তাদের অংশগ্রহণে শান্তি আলোচনা পুনরায় শুরু ও দ্রুততর করতে চান তিনি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ৬ জানুয়ারি প্যারিসে ইউক্রেনের নিরাপত্তা ও স্থায়ী শান্তি নিশ্চিত করতে ইউরোপীয় দেশগুলো বাস্তব অঙ্গীকার করবে।

অন্যদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নববর্ষ বার্তায় মস্কোর সঙ্গে অজেয় জোট-এর প্রশংসা করেন। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের মতে, রাশিয়াকে সহায়তায় হাজারো উত্তর কোরীয় সেনা পাঠানো হয়েছে, যাদের অন্তত ৬০০ জন নিহত হয়েছেন।

সবশেষে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, যুদ্ধ বন্ধ ও পুনরায় শুরু ঠেকাতে নিরাপত্তা নিশ্চয়তা জোরদার এবং কার্যকর সমন্বয়ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। তবে যে কোনো চুক্তির জন্য রাশিয়ার সম্মতি অপরিহার্য যা এখনও অনিশ্চিত বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Tags: ইউক্রেনইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিরাশিয়ারুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনশান্তিচুক্তি
Previous Post

আরও ৫ দিন থাকবে কুয়াশার দাপট, তাপমাত্রা কমার আভাস

Next Post

স্ট্রোক করেছেন গায়ক তৌ‌সিফ, মাথায় দিতে হয়েছে ২৭ সেলাই

Next Post

স্ট্রোক করেছেন গায়ক তৌ‌সিফ, মাথায় দিতে হয়েছে ২৭ সেলাই

নীলফামারীতে শীতার্ত ও ছিন্নমূল মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT