চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিডিবির আজিমের ‘অবৈধ সম্পদ অর্জন’: চার্জশিট দিয়েছে দুদক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:49 অপরাহ্ন 06, মে 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
অভিযুক্ত ব্যক্তির ছবি, পিডিবির আজিমের বিরুদ্ধে চার্জশিটের প্রসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পূর্ত কর্ম বিভাগে কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস, এম, এ আজিমকে (ভারপ্রাপ্ত) দোষী সাব্যস্ত করে চার্জশিট জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সেখানে বলা হয়েছে: এস, এম, এ আজিম ও তার স্ত্রী নবতারা নুপুরের বিরুদ্ধে ৯৪ লাখ ২৮ হাজার ১৭২ টাকার তথ্য গোপনসহ ৩ কোটি ৫৭ লাখ ৩৮ হাজার ১৫৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।

চার্জশিট দাখিলের এ বিষয়টি দুদক সচিব খোরশেদা ইয়াসমীন নিশ্চিত করেছেন।

বিষয়টি এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে লিখিতভাবে জানানো হয়েছে।

এ বিষয়ে এস, এম, এ আজিমের বক্তব্য জানতে চেয়ে তার মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। ক্ষুদেবার্তা পাঠানো হলেও তিনি উত্তর দেননি।

এর আগে, ২০২১ সালের ১৩ জুন প্রায় চার কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এস এম এ আজিম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় ১ নম্বর আসামি করা হয় এস এম এ আজিমের স্ত্রী নবতারা নুপুরকে (৫৬)। আজিমকে ২ নম্বর আসামি করা হয়। আজিম একসময় চট্টগ্রাম পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ছিলেন। দুদক আইন ২০০৪’র ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২–এর ৪(২) ধারা ও দণ্ডবিধি ১০৯ ধারায় মামলাটি করা হয়।

মামলার এজাহারে বলা আছে: নবতারা নুপুরের নামে প্রায় চার কোটি টাকার স্থাবর ও পৌনে এক কোটি টাকার অস্থাবর সম্পদের প্রমাণ মেলে। এর মধ্যে নবতারার নামে এক কোটি ছয় লাখ টাকার গ্রহণযোগ্য আয়ের তথ্য পাওয়া যায়। এ সময় তিনি ব্যয় করেন ১৬ লাখ টাকা। ব্যয় বাদে তার নিট সঞ্চয় প্রায় ৯০ লাখ টাকা। ফলে নবতারার নামে ৩ কোটি ৮৪ লাখ ৭৪ হাজার ৬০৭ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়, যা তার স্বামী এস এম এ আজিমের চাকরিকালীন দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে উপার্জন করে স্ত্রীর নামে সম্পদ গড়েন।

সংস্থাপন মন্ত্রণালয়ের (বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়) অফিস মেমোরেন্ডাম নং (ইডি) (রেগ-৮)/এস-১২৩/৭৮-১১৫(৫০০), তারিখ: ২১/১১/৭৮ (এস্ট্যাবলিশমেন্ট মেনুয়্যাল ১ নং ভলিউমের পৃষ্ঠা নং: ৮৯২ ও ৮৯৩) এবং বি এস আর ১ম খন্ডের ৭৩ বিধির ১ ও ২ নং নোট অনুসারে কোন সরকারী কর্মচারী ফৌজদারি মামলায় গ্রেপ্তারের পর বা আদালতে আত্মসমর্পণের পর জামিনে মুক্তি লাভ করলেও সাময়িক বরখাস্ত হিসেবে গণ্য হবেন। তবে, এক্ষেত্রে জটিলতা এড়াতে কর্তৃপক্ষ সাময়িক বরখাস্তের ফরমাল আদেশ জারি করবেন মর্মে উল্লেখ আছে।

Tags: এমপিডিবিবিদ্যুৎ উন্নয়ন বোর্ডবিপিডিবি
Previous Post

বায়ার্নের কোচ হতে চান না জিদান

Next Post

বিএনপি ১৯৭৫ থেকে ২০০৬ পর্যন্ত গণতন্ত্র ধ্বংস করেছে: ওবায়দুল কাদের

Next Post
বাংলাদেশের রাজনীতিবিদরা একত্রে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি ১৯৭৫ থেকে ২০০৬ পর্যন্ত গণতন্ত্র ধ্বংস করেছে: ওবায়দুল কাদের

সালার সিনেমার পোস্টার যেখানে প্রধান চরিত্ররা দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

সালারকে টেক্কা দিয়ে সেরা ১০-এ ‘লাপাতা লেডিস’!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT