চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিতু হত্যায় বাবুল আক্তারকে প্রধান আসামি করে পিবিআইয়ের চার্জশিট

চৌধুরী ফরিদ by চৌধুরী ফরিদ
6:50 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
বাবুল আক্তার এর ছবি, sunglasses পরা, বাংলাদেশি ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার বিকেলে আলোচিত এ মামলায় চার্জশিট দাখিল করা হয়। এতে ২০ পৃষ্ঠার মূল চার্জশিটসহ ডকুমেন্টের সংখ্যা মোট ২ হাজার ৮৪ পৃষ্ঠা। এ মামলায় সাক্ষী করা হয়েছে ৯৭ জনকে ।

বিকেল সাড়ে তিনটার দিকে পিবিআইএর চট্টগ্রাম মেট্রো ইউনিটের এসপি নাইমা সুলতানার নেতৃত্বে পিবিআইএর একটি বিশেষ দল সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আলোচিত চার্জশিট বাক্স ভর্তি করে আদালতে নিয়ে আসেন।

প্রথমে তারা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার প্রসিকিউশন মো. কামরুল হাসানের হাতে তুলে দেন। পরে তিনি সিএম এম আদালতে চার্জশিটের এই বিশাল বাক্স  জমা দেন।

পিবিআইয়ের চট্টগ্রাম মেট্রো ইউনিটের এসপি নাইমা সুলতানা জানান, উক্ত চার্জশিটে মিতু হত্যা মামলায় বাবুল আক্তারসহ ৭ জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কামরুল ইসলাম বলেন, মিতু হত্যা মামলার চার্জশিট আদালতে জমা দিয়েছে পিবিআই। চার্জশিটটি নথিতে সংযুক্ত করে শিগগির আদালতে উপস্থাপন করা হবে।

২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম মহানগরের জিইসি মোড়ে সন্তানকে স্কুলে নেয়ার সময় সন্তানের সামনে নৃসংশভাবে হত্যা করে মাহমুদা খানম মিতুকে। এ ঘটনায় ওই বছরের ৬ জুন জঙ্গিরা জড়িত দাবি করে এসপি বাবুল আকতার পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। গত বছরের ১২ মে মিতুর পিতা মোশররফ হোসেন বাদী হয়ে বাবুল আক্তারসহ আটজনকে আসামি করে পাল্টা মামলা দায়ের করেন।

অন্যদিকে সাবেক এসপি বাবুল আক্তার আইনজীবীর মাধ্যমে রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারাগারে জীবনের নিরাপত্তা চেয়ে আলাদা আলাদাভাবে পিবিআই প্রধানসহ কয়েক পুলিশের বিরুদ্ধে মামলা করার আবেদন করেছে মহানগর দায়রা জজ আদালতে । আগামী ১৯ তারিখ এসবের আদেশের দিন ধার্য করা হয়েছে।

বাবুল আক্তার এখন ফেনী কারাগারে বন্দি রয়েছেন।

Tags: পিবিআইবাবুল আক্তারমিতু হত্যা
Previous Post

ওয়ার্নারের ফোন খোলাই থাকে, চাইলেই ‘কল’ দিতে পারে বোর্ড

Next Post

বাংলাদেশি এক সৈনিককে ভাতা দিতেন ব্রিটিশ রানি

Next Post
বৃদ্ধ সৈনিক ভাতা পেয়ে খুশি, বাংলাদেশি এক সৈনিকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি এক সৈনিককে ভাতা দিতেন ব্রিটিশ রানি

পাবনা মানসিক হাসপাতালে খাবার সংকটের ছবি, রোগীদের দুর্দশা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনা মানসিক হাসপাতালে খাবার সংকট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT