শিল্পখাতকে ধ্বংস করতে গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে বলছেন গ্রাহকরা। গ্যাসের মূল্যবৃদ্ধির গণশুনানিতে আগামী তিনদিনের মধ্যে প্রস্তাব বাতিলের দাবি জানান তারা। শিল্পখাতে প্রতি ইউনিট গ্যাসের দাম ৩০ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাবকে গণশত্রুতা হিসেবে মন্তব্য করেছে ক্যাব।








