চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আট শিল্পীকে নিয়ে পাভেলের নতুন সংগীতযাত্রা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:15 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
নতুন সংগীতের জন্য পাভেল ও শিল্পীরা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অনেকের কাছে পাভেলের ‘ড্রামার’ পরিচিতিটা প্রাধান্য পেলেও তিনি নিভৃতে বেড়ে উঠেছেন একজন সংগীত পরিচালক হিসেবে। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ এর ‘আহারে জীবন’-এর মতো অসংখ্য জনপ্রিয় গান ও চলচ্চিত্রের সংগীত পরিচালনায় থেকেও আড়ালে থাকতেই যেন বেশী স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।

তার ভক্তদের জন্যে আনন্দের ব্যাপার হচ্ছে, সেই আড়াল ভাঙতে চলেছে অবশেষে। দেশের বিভিন্ন সময়ের জনপ্রিয় ও গুণী শিল্পীদের নিয়ে এবার নতুন সংগীতযাত্রা পাভেলের।

‘লিভিং রুম সেশন’-নামের এই মিউজিক সেশনে প্রথম পর্বেই তার সংগীত পরিচালনায় আসছে আট শিল্পীর গান। শিল্পীরা হলেন- ইমরান মাহমুদুল, ঐশী, কণা, মাশা ইসলাম, জাহিদ নিরব, মুজিব পরদেশি, ইনিমা রশ্নি ও কাজল দেওয়ান। ইতিমধ্যেই যে খবর ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনেও।

পৃষ্ঠপোষক ‘টাইম জোন’ এর সৌজন্যে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের বিলবোর্ডে বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে ‘লিভিং রুম সেশন’-এর। এই আইকনিক প্লাটফর্মে বাংলাদেশের শিল্পীদের মুখ দেখে ইতিমধ্যেই ইন্ডাস্ট্রি এবং সংগীত প্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, ‘লিভিং রুম সেশন’-এর পরবর্তী সিজনগুলো আসবে আরও বড় পরিসরে। বাংলা গানের উৎকর্ষ সাধনের পাশাপাশি নিজের মিউজিক ক্যারিয়ারের জন্য এই সংগীত আয়োজনকে একটি উল্লেখযোগ্য মাইলফলক মনে করছেন পাভেল।

তিনি বলেন, “ছয় বছর বয়স থেকে মিউজিকের সাথে আছি। প্রায় দুই দশক ধরে জড়িয়ে আছি জনপ্রিয় ব্যান্ড চিরকুটের সাথে। সংগীত পরিচালক হিসেবে কাজ করেছি অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপন ও চলচ্চিত্রে। আন্তর্জাতিক বিভিন্ন মিউজিক প্লাটফর্ম ও কনসার্টের ভেতরকার মানুষ হিসেবে দেশি ও বিদেশি গুণী শিল্পীদের সাথে নিবিড়ভাবে কাজ করার সৌভাগ্য হয়েছে। সবসময় দেশের সংগীতকে আন্তর্জাতিক মানে পৌঁছাতে, নতুন কিছু শিখতে চেষ্টা করেছি। এখন সময় এসেছে নিজের ভাবনাগুলো মানুষের সামনে নিয়ে আসার। আশা করি সবাই উপভোগ করবেন এই মিউজিক্যাল প্রজেক্টটি।”

প্রথম সেশনে নয়টি গানের মধ্যে আটটি রিমিক্স ও একটি মৌলিক গান রয়েছে বলে জানান পাভেল। ‘লিভিং রুম সেশন’-অডিও প্রোডাকশান করেছে বাটার কমিউনিকেশন। গানগুলোর ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান। পরিবেশনায় থাকছে মাশরুম এন্টারটেইনমেন্ট। পাভেল জানান, মধ্য ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে সেশনের প্রথম পরিবেশনাটি উন্মুক্ত করা হবে।

Tags: ড্রামারপাভেললিড বিনোদনলিভিং রুম সেশনসংগীতসিনেমা
Previous Post

জয়সুরিয়া তোপে ১০ উইকেটে জয় শ্রীলঙ্কার

Next Post

একদিনে তিন পার্বণ: বসন্ত, ভালোবাসা দিবস, সরস্বতী পূজা

Next Post
বাংলাদেশের বিভিন্ন স্থানে বসন্ত, ভালোবাসা দিবস ও সরস্বতী পূজার উৎসবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনে তিন পার্বণ: বসন্ত, ভালোবাসা দিবস, সরস্বতী পূজা

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

নতজানু পররাষ্ট্রনীতির কারণেই দেশের সীমান্ত অরক্ষিত: রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT