চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্য এশিয়াবিষয়ক সেক্রেটারি হলেন পল কাপুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:50 অপরাহ্ন 08, অক্টোবর 2025
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্য এশিয়াবিষয়ক সেক্রেটারি পল কাপুরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অধ্যাপক ও পরমাণু নিরাপত্তা বিশেষজ্ঞ পল কাপুরকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সেক্রেটারি অফ স্টেট হিসেবে নির্বাচিত করেছে মার্কিন সিনেট। তিনি ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হবেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (৭ অক্টোবর) মার্কিন সিনেটে সাউথ এশিয়াবিষয়ক সেক্রেটারি অফ স্টেট হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হন পল কাপুর। ইউনাইটেড স্টেটস সিনেটের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়।

পল কাপুর যুক্তরাষ্ট্রের নৌ স্নাতকোত্তর বিদ্যালয়ের অধ্যাপক এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হুভার ইনস্টিটিউশনের ভিজিটিং স্কলার হিসেবে কাজ করেছেন। তার গবেষণার মূল ক্ষেত্র হলো পরমাণু প্রতিরোধ, ইসলামপন্থী উগ্রবাদ, দক্ষিণ এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা কাঠামো।

এর আগে নিয়োগ অনুমোদনের পর সিনেটে বক্তব্যে পল কাপুর বলেন, আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমার জীবনের এক পূর্ণচক্রের অনুভূতি হচ্ছে। আমি জন্মেছি নয়াদিল্লিতে, একজন ভারতীয় পিতা ও একজন মার্কিন মায়ের সন্তান হিসেবে। শৈশবে প্রায়ই ভারতে যেতাম, কিন্তু সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রেই বেড়ে উঠেছি। কখনও ভাবিনি, আমার কর্মজীবন একদিন আমাকে জন্মভূমিতে ফিরিয়ে আনবে।

তিনি যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা নীতিনির্ধারণী আলোচনায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি ট্র্যাক ওয়ান পয়েন্ট ফাইভ কূটনীতিতে অংশ নেন, যা সরকারি ও বেসরকারি সংলাপের মধ্যে সেতুবন্ধন তৈরি করে।

Tags: পল কাপুরসিনেট
Previous Post

মিয়ানমারে বৌদ্ধ উৎসবে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ৪০

Next Post

রামপুরায় ২৮ জন হত্যা: বিজিবি কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

Next Post
Historical white building with lush greenery and cloudy sky in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

রামপুরায় ২৮ জন হত্যা: বিজিবি কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

টাঙ্গাইলের ব্রিজের সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ব্রিজের সংযোগ সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন ৫ ইউনিয়ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT