পটুয়াখালীতে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে ‘শহীদ’ মোহাম্মদ জসিম হাওলাদারের কলেজপড়ুয়া মেয়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টার দিকে রাজধানীর শেখের টেকের ভাড়া বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়ার পর তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিএনপি, এনসিপি এবং জুলাই ফাউন্ডেশনের নেতাকর্মীরা। তারা সবাই দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।








