চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওএসডি প্রত্যাহারসহ তিন দফা দাবিতে পটুয়াখালী মেডিকেল কলেজে রোগী ভর্তি বন্ধ

এনায়েতুর রহমান by এনায়েতুর রহমান
8:01 অপরাহ্ন 17, এপ্রিল 2025
in জনপদ, পটুয়াখালী
A A
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রোগী ও দর্শনার্থীদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ওএসডি প্রত্যাহারসহ তিন দফা দাবিতে পটুয়াখালী মেডিকেল কলেজ (পমেক) হাসপাতালে বহিঃবিভাগ চিকিৎসা ও রোগী ভর্তি বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইন্টার্ন চিকিৎসক ও নার্সরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। এতে দুর্ভোগে পড়েছে রোগীরা।

গত সোমবার পানিতে ডুবে অসুস্থ অবস্থায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী হোসাইন মোহাম্মদ আশিক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ঐ মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসা অবহেলার অভিযোগে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ভাঙচুর ও বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল প্রাঙ্গনে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।

মৃত্যুর ঘটনা তদন্ত ও দায়িদের চিহ্নিত করে এক কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনায় সিভিল সাজর্নকে প্রধান করে ৮ সদস্যের কমিটি গঠন করেন জেলা প্রশাসক। এরপর মরদেহ বিশ্ববিদ্যালয়ে নিয়ে যায় শিক্ষক ও শিক্ষার্থীরা।  সেখানে জানাজা শেষে মরদেহ কুড়িগ্রামের বাড়িতে পাঠানো হয়।

পরদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে আবারও চিকিৎসা অবহেলার অভিযোগে দায়ি চিকিৎসকের বিচারের দাবিতে লেবুখালী টোলপ্লাজায় পটুয়াখালী বরিশাল সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে শিক্ষার্থীরা দায়িত্বরত চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ঠদের অবহেলার নিন্দা এবং দ্রুত রিপোর্ট প্রকাশের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানায়।

এসময় শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, চিকিৎসার চরম অবহেলায় আমাদের একজন উদীয়মান শিক্ষার্থীকে হারিয়েছি। এটি শুধু তার পরিবর নয় , আমাদের পুরো বিশ্ববিদ্যালয় পরিবারকেই গভীরভাবে আঘাত করেছে।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলন বিক্ষোভে পরদিন বুধবার স্বাস্থ্য মন্ত্রনালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কনসালট্যান্ট ডা. এএসএম শামীম আল আজাদকে ওএসডি করে।

ইতিমধ্যে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির কাজ চলমান রয়েছে। রিপোর্ট এখনও জমা না দিয়ে কমিটি আরও তিন দিনের সময় নিয়েছে।

Tags: তিন দফা দাবিপটুয়াখালী
Previous Post

পরিবেশ সুরক্ষায় গ্রিন ভয়েসের ৭ দফা দাবি

Next Post

‘নারী’র সংজ্ঞা নির্ধারণ করে দিল ব্রিটিশ আদালত

Next Post
চ্যানেল আই অনলাইন এর নারীর সংজ্ঞা নিয়ে প্রশ্নচিহ্ন সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নারী’র সংজ্ঞা নির্ধারণ করে দিল ব্রিটিশ আদালত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পারমাণবিক কর্মসূচি: যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটবে না ইরান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT