চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও সেরা এজেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:54 অপরাহ্ন 07, আগস্ট 2025
in কর্পোরেট নিউজ
A A
পাঠাও কুরিয়ার এজেন্টদের সম্মাননা প্রদান অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ১ নম্বর কুরিয়ার সার্ভিস পাঠাও কুরিয়ার দেশজুড়ে ডেলিভারি দিয়ে আসছে। গত বছরের পর এবারও পাঠাও কুরিয়ার তাদের নিরলস পরিশ্রম করা কর্মচারী ও এজেন্টদের সম্মাননায় আয়োজন করে ‘সেরা এজেন্ট সম্মাননা ২০২৫’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই আয়োজনে পুরস্কৃত করা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে নিরলসভাবে কাজ করে যাওয়া ডেলিভারি এজেন্ট, বেস্ট হাব, বেস্ট ইনবাউন্ড, ক্লাস্টার ও রিজিওনাল লিডদের।

বৃহস্পতিবার (৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অনুষ্ঠানটি পাঠাও কুরিয়ার-এর অফিসিয়াল পেইজ থেকে লাইভ সম্প্রচার করা হয়।

সম্প্রতি অনুষ্ঠিত ‘সেরা এজেন্ট সম্মাননা ২০২৫’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠাও লিমিটেড-এর চিফ টেকনোলজি অফিসার সিফাত আদনান, এইচ আর বিভাগের প্রধান এইচ. এ. সুইটি এবং পাঠাও কুরিয়ার-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ দেলোয়ার হোসেন মারুফ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন, আসিফ আহমেদ, শেখ সোহানুর রহমান, মো. সানিউল ইসলাম সানি-সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

অতিথিদের উদ্বোধনী বক্তব্যের পর অনুষ্ঠিত হয় এজেন্টদের সঙ্গে মতবিনিময় ও পুরস্কার বিতরণী পর্ব। পাঠাও কুরিয়ার-এর এজেন্ট, বেস্ট হাব, বেস্ট ইন বাউন্ড, ক্লাস্টার এবং রিজিওনাল লিডদের পুরস্কৃত করার পর মধ্যাহ্নভোজের আমন্ত্রণের  মাধ্যমে ‘সেরা এজেন্ট সম্মাননা ২০২৫’ অনুষ্ঠানটি শেষ হয়।

‘সেরা এজেন্ট সম্মাননা ২০২৫’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার হিসেবে ছিল মোটরবাইক, টিভি, ফ্রিজ, কক্সবাজার ভ্রমণ ইত্যাদিসহ মোট অর্ধ কোটি টাকার পুরস্কার।

ভাগ্যবান মোটরবাইক বিজয়ী হয়েছেন ঢাকা থেকে জুলমান হোসাইন ও আসাদুল ইসলাম, ময়মনসিংহ থেকে মো. তামিম ইসলাম, বরিশাল থেকে  সাকিব শিকদার, মুন্সিগঞ্জ থেকে মো. আওলাদ হোসেন, দিনাজপুর থেকে মো. রাজু আহমেদ, নওগাঁ থেকে মো. সাইদি ইমাম।

সর্বমোট ১৮৩ জন এই অনুষ্ঠানে পুরস্কার পান। অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি ও বক্তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবার পাশাপাশি বিজয়ীদের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতের জন্য শুভকামনা ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে।

১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, তিন লাখ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, দুই লাখ মার্চেন্ট এবং ১০ হাজার রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫ লক্ষাধিক কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

Tags: পাঠাও
Previous Post

হাইকোর্টের রায়ে খালাস পেলেন জি কে শামীম

Next Post

চেনা যায় নাটকের এই অভিনেত্রীকে?

Next Post
অভিনেত্রীর ভিন্ন রূপের ছবি, নাটকের দৃশ্যের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

চেনা যায় নাটকের এই অভিনেত্রীকে?

শেরপুরে বাস উল্টে নিহত শিশুর মরদেহ উদ্ধার, আহত ২০. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল শিশুর, আহত ২০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT