চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও কমলো ‘পাঠান’র টিকেটের দাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:27 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2023
in বিনোদন
A A
জনগণ পাঠান সিনেমার টিকেটের জন্য ইনক্স থিয়েটারে লাইনে দাঁড়িয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পাঠান’ এর সাফল্য উদযাপন করতে প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস ১৭ ফেব্রুয়ারি, শুক্রবারকে ‘পাঠান ডে’ হিসাবে ঘোষণা করেছে। ভারতের সমস্ত বড় বড় প্রেক্ষাগৃহ গুলোতে এদিন মাত্র ১১০ টাকার টিকিট কেটে পাঠান দেখতে পারবে দর্শক।

এক পরিবেশক বলেছেন, ‘দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই পদক্ষেপ। যারা দেখতে পারেননি এখনও, তারা সহজেই দেখতে পারবেন। কারণ পকেটের ওপর বাড়তি চাপ ফেলবে না টিকেটের দাম। যারা দেখেছেন তারাও আবার দেখতে পারবেন। ছবির এই সাফল্য সবার জয়।’

বুধবার পর্যন্ত ‘পাঠান’ বিশ্বব্যাপী আয় করেছে ৯৬৪ কোটি রূপি। শুধু ভারতেই ছবিটি আয় করেছে ৫০০ কোটি রূপি। ভাঙ্গছে একের পর এক রেকর্ড।

মধ্যবিত্তের সাধ্যের মধ্যে রাখতে মুক্তির দ্বিতীয় সপ্তাহে এক দফা কমানো হয়েছিল টিকিটের দাম। এবার আরও কমে ‘পাঠান’ দেখার সুযোগ পেলেন দর্শকরা।

৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। বক্স অফিস কাঁপিয়ে একের পর এক রেকর্ড গড়ছে ‘পাঠান’।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে। সিনেমায় শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন সালমান খান।

সূত্র: পিঙ্কভিলা

Tags: পাঠানযশ রাজ ফিল্মসশাহরুখ খান
Previous Post

ছাত্রলীগের নিপীড়নের প্রতিবাদে রাবি অধ্যাপকের অনশন

Next Post

গার্দিওলার সিটিকে টপকে এখনও শিরোপা জিততে পারে আর্সেনাল

Next Post
আর্সেনাল কোচ গার্দিওলা চিন্তিত, শিরোপা জেতার জন্য উদ্বিগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্দিওলার সিটিকে টপকে এখনও শিরোপা জিততে পারে আর্সেনাল

ভারতীয় ক্রিকেটাররা মাঠে প্রবেশ করছে, আইসিসির ভুলে শীর্ষে উঠেছিল ভারত. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির ভুলে শীর্ষে উঠেছিল ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT