চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির আগেই ‘কেজিএফ টু’-কে হারালো ‘পাঠান’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:07 পূর্বাহ্ন 17, জানুয়ারি 2023
in বিনোদন
A A
জনপ্রিয় অভিনেতা সমুদ্র সৈকতে সানগ্লাস পরে ছুটি উপভোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় চার বছর পর ‘পাঠান’ সিনেমার মধ্যে দিয়ে বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। তাই সিনেমাটি নিয়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। প্রথম গান মুক্তির পর থেকে ছবিটিকে ঘিরে ভারত জুড়ে শুরু হয়েছে বিতর্ক। কিন্তু তাতে বক্স অফিসে তেমন কোনও প্রভাব যে পড়বে না, তা অগ্রিম বুকিং দেখেই ধারণা করা যায়।

‘পাঠান’ ছবির অগ্রিম বুকিং শুরু হয়েছে। আর তাতেই যশের ছবি ‘কেজিএফ ২’-কে হারালো ‘পাঠান’। মুক্তির আগেই জার্মানিতে ১ কোটি ৩২ লক্ষ রুপির বেশি ব্যবসা করে ফেলেছে ‘পাঠান’। অগ্রিম টিকেট বিক্রি করে জার্মানিতে ‘কেজিএফ ২’ ব্যবসা করেছিল ১.২ কোটির কাছাকাছি।

শুধু জার্মানি নয়, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও দুবাইতেও দারুণ ব্যবসা করছে ‘পাঠান।’ দুবাইতে বিক্রি হয়েছে সাড়ে তিন হাজারের বেশি অগ্রিম টিকেট। অর্থাৎ দুবাইতে ইতোমধ্যেই ৫০ হাজার ডলারের বেশি ব্যবসা করেছে ছবিটি। অস্ট্রেলিয়াতেও তিন হাজারের বেশি অগ্রিম টিকেট বিক্রি হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) দিল্লি হাইকোর্ট ‘পাঠান’ নিয়ে নতুন নির্দেশ দিয়েছে। এদিন দিল্লি হাইকোর্ট থেকে ‘পাঠান’ সিনেমার প্রযোজনা সংস্থা যশরাজকে জানিয়ে দেয়া হয়েছে, এই সিনেমার ওটিটি মুক্তির জন্য মানতে হবে বিশেষ গাইডলাইন।

ছবিতে সাবটাইটেল যোগ করতে বলা হয়েছে। দৃষ্টিশক্তিহীন দর্শকের জন্য হিন্দিতে অডিও বিবৃতি রাখাও জরুরি বলে নির্দেশ দিয়েছে আদালত। সেই সব বদল করে ফের সেন্সর বোর্ডে জমা দিতে হবে ‘পাঠান’।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমায় শাহরুখ একজন ভারতীয় স্পাই, যার নাম পাঠান। অন্যদিনে জন আব্রাহাম একটি জঙ্গি সংগঠনের কর্তা। যিনি ভারতে ভয়ংকর হামলার ছক কষেন। সেই হামলা থেকে ভারতকে রক্ষা করতেই মিশনে নামেন পাঠান। তার সঙ্গে অ্যাকশন গার্ল হিসেবে দেখা যাবে দীপিকাকেও। ছবিতে আরও আছেন ডিম্পল কাপাডিয়া ও আশুতোষ রানার। ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে এই সিনেমা।

সূত্র: কইমই

Tags: কেজিএফ টুপাঠানশাহরুখ খান
Previous Post

ট্রাকচাপায় এক প্রকৌশলী নিহত

Next Post

আর্সেনাল গোলকিপারের পিঠে টটেনহাম সমর্থকের লাথি

Next Post
প্রতিদ্বন্দ্বী ফুটবল খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ, লাথি ও ঝগড়া চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্সেনাল গোলকিপারের পিঠে টটেনহাম সমর্থকের লাথি

সরিষা ফুলে ভরা মাঠের পাশে পথ দিয়ে হাঁটছেন কৃষকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সরিষা ফুলে ভরে গেছে ঝিনাইদহের বিভিন্ন মাঠ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT