চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাতালঘর’-এর দুটি সুখবর!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:39 অপরাহ্ন 20, মার্চ 2023
in বিনোদন
A A
একজন নারী ও একজন পুরুষের ছবি, নারীর মনোভাব প্রকাশ, প্রকৃতি ব্যাকগ্রাউন্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৮ সালে ‘কমলা রকেট’ এর পর নিজের দ্বিতীয় ছবি ‘পাতালঘর’ নিয়ে ফিরছেন নূর ইমরান মিঠু। তারকাবহুল এই সিনেমাটি এরইমধ্যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (আইএফএফআই) এর ৫৩তম আসরে হয়েছে ওয়ার্ল্ড প্রিমিয়ার।

এবার জোড়া সুসংবাদ নিয়ে এলো ‘পাতালঘর’। এরমধ্যে ভারতের বেঙ্গালোর চলচ্চিত্র উৎসবের এশিয়ান প্রতিযোগিতা বিভাগে অংশ নিচ্ছে ছবিটি। কর্ণাটক সরকারের আয়োজনে এই বছর উৎসবের ১৪-তম আসর অনুষ্ঠিত হবে। ইন্দোনেশিয়া, ইরান, ভারত, ফিলিপিন, জাপান শ্রীলঙ্কা ছাড়াও বাংলাদেশের ২টি চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নিবে। ‘পাতালঘর’ ছাড়াও এই উৎসবে আছে আকরাম খান পরিচালিত ‘নকশি কাঁথার জমিন’।

এদিকে সদ্য নেপালের রাজধানী কাঠমুন্ডুতে অনুষ্ঠিত নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পাতালঘর’ আন্তর্জাতিক ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ-এর বিশেষ জুরি পুরস্কার পেয়েছে। খবরটি জানিয়েছেন এই ছবির প্রযোজক আবু শাহেদ ইমন।

সোমবার (২০ মার্চ) নেপালের রাজধানী কাঠমুন্ডুতে জুরিদের এই বিশেষ পুরস্কার ঘোষণা হয়। ৩৫ টি দেশের প্রায় ৯৬ টি চলচ্চিত্রের অংশগ্রহণে অনুষ্ঠিত এই উৎসবে ১৬টি চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। তার মধ্যে বাংলাদেশ, নেপাল, ভারত, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, চীন, জাপান, হংকং, ইরান, মেক্সিকো, কাজকাস্তানের নির্মাতাদের নির্মিত চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে অংশ গ্রহণ করেছে।

‘পাতালঘর’ এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সিনেমায় তিনি অভিনয় করেছেন একজন নায়িকার চরিত্রে, তার মায়ের চরিত্রে আছেন আফসানা মিমি। এছাড়াও অভিনয় করেছেন গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু,মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, মামুনুল হক, রওনক হাসান, অর্ষা প্রমুখ।

Tags: অর্ষাআবু শাহেদ ইমনগিয়াস উদ্দিন সেলিমনূর ইমরাননূর ইমরান মিঠুপাতালঘরফজলুর রহমান বাবুমামুনুর রশীদমামুনুল হকরওনক হাসানলিড বিনোদনসালাহউদ্দিন লাভলু
Previous Post

একে অন্যের ভাষা না জেনেও গুগল ট্রান্সলেটরের সাহায্যে প্রেমালাপ

Next Post

দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

Next Post
বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটির উদ্বোধন, প্রধানমন্ত্রী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

বৃষ্টির কারণে খেলার মাঠে খেলা শুরু হয়নি, দর্শকরা ছাতা নিয়ে অপেক্ষা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে জিততে দিল না বৃষ্টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT