বেসরকারি ব্যক্তিদের দেওয়া সচিবালয় প্রবেশের সব অস্থায়ী পাস বাতিল করা হয়েছে। একই সাথে সাংবাদিকদের যারা অ্যাক্রিডিটেশন কার্ডের মাধ্যমে সচিবালয়ে যেতে পারতেন তাদেরও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।








