চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস ভাড়া বৃদ্ধিতে ১৫ পয়সার প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:48 অপরাহ্ন 19, এপ্রিল 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডিজেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একইসঙ্গে, বাস মালিক সমিতির সাথে যোগসাজশে বিআরটিএ গোপনে অতিরিক্ত ভাড়া বাড়ানোর ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তুলেছে সংগঠনটি।

রবিবার (১৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই দাবি ও অভিযোগ তুলে ধরেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতীতে যখন জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল, তখন সরকার বাসের ভাড়াও সেই অনুপাতে কমিয়েছিল। সেই গাণিতিক অনুপাত অনুসরণ করেই এবার ভাড়ার প্রস্তাব করা হয়েছে। মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, তিন দফা জ্বালানি তেলের দাম তিন টাকা কমানোর পরিপ্রেক্ষিতে বাস ভাড়া তিন পয়সা কমানো হয়েছিল। সেই একই হারে, এবার প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধি করা যৌক্তিক।

সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, ১৯ এপ্রিল রাতে গুরুত্বপূর্ণ অংশীজন ও গণমাধ্যমকে এড়িয়ে বিআরটিএ সদর দপ্তরে ভাড়া বৃদ্ধির বিষয়ে গোপনে বৈঠক করা হয়েছে। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মোজাম্মেল হক চৌধুরী বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে পুঁজি করে বাস মালিক সমিতির সরকার সমর্থিত প্রভাবশালী নেতারা অতীতের ফ্যাসিস্ট সরকারের পদাঙ্ক অনুসরণ করছে। তারা প্রশাসনের সঙ্গে মিলে একচেটিয়াভাবে অযৌক্তিক ভাড়া বৃদ্ধির পাঁয়তারা করছে। সরকারের নীতিনির্ধারকদের সতর্ক করে দিয়ে তিনি আরও বলেন, আমলাতন্ত্রকে ম্যানেজ করে যদি নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ভাড়া বাড়ানো হয়, তবে তা সরকারের জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করবে এবং সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ তৈরি করবে।

যাত্রী কল্যাণ সমিতি মনে করে, নিয়মতান্ত্রিক ও যৌক্তিক হারে ভাড়া সমন্বয় না করে যদি হুট করে বড় অংকের ভাড়া বৃদ্ধি করা হয়, তবে তা পরিবহন খাতে অস্থিরতা সৃষ্টি করবে।

Tags: জ্বালানিতেলের দামবাস ভাড়া বৃদ্ধিবিআরটিএমহাসচিবযাত্রী কল্যাণ সমিতিসদর দপ্তর
Previous Post

মাইলফলকের সামনে দাঁড়িয়ে লিটন

Next Post

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

Next Post
ছবি: সংগৃহীত

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT