চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন এক যাত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:46 পূর্বাহ্ন 13, জুন 2025
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
উড়োজাহাজ ধ্বংসাবশেষের ছবি, দুর্ঘটনার স্থান ও উদ্ধারকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় এতে থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জনই নিহত হয়েছেন। বিমানটি যে মেডিকেল কলেজের ছাত্রাবাসে বিধ্বস্ত হয়েছিলো সেখানেও ৫০ জনের বেশি মানুষ মারা গেছেন। তবে অলৌকিকভাবে বেঁচে গেছেন ফ্লাইটের একজন যাত্রী।

এনডিটিভি জানিয়েছে, এতো মৃত্যুর মাঝেও অলৌকিকভাবে ব্রিটিশ একজন যাত্রীকে জীবিত উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে ভারতের পুলিশ। ব্রিটিশ-ভারতীয় ওই নাগরিকের নাম বিশ্বাস কুমার রমেশ। উড়োজাহাজের ইলেভেন-এ নম্বর আসনে বসেছিলেন ওই যাত্রী। তবে দুর্ঘটনার পর একই উড়োজাহাজে থাকা নিজের ভাইকে আর খুঁজে পাননি রমেশ।

বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি মার্কিন প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির ৭৮৭-৮ মডেলের। এই মডেলের কোনো উড়োজাহাজের এভাবে বিধ্বস্ত হওয়ার ঘটনা এটাই প্রথম। এই দুর্ঘটনায় যত প্রাণহানি হয়েছে, তাতে এক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এয়ার ইন্ডিয়ার উড়োজাহাতটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ার পর টুকরো টুকরো হয়ে যায়। এটির লেজের অংশটি ছাত্রাবাসের একটি ভবনের ছাদে গিয়ে পড়ে। ভারতের স্বাস্থ্য সচিব ধনঞ্জয় দ্বিবেদী উড়োজাহাজে থাকা যাত্রী ও ছাত্রাবাসের শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ জানিয়েছেন, যেন মরদেহগুলো শনাক্ত করা যায়।

Tags: আহমেদাবাদউড়োজাহাজ দুর্ঘটনাভারত
Previous Post

কামিন্সের অনন্য কীর্তির পর রাবাদা-এনগিদির তোপ

Next Post

‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন ড. ইউনূস

Next Post
ড. ইউনূস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করছেন, অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন ড. ইউনূস

ইরানের রেভল্যুশনারি গার্ড প্রধানের ছবি, বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের বিমান হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড প্রধান নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT