চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়িকার রহস্যময় মৃত্যুর পর আজও বিক্রি হয়নি যেই বাড়ি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:02 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
নায়িকার রহস্যময় মৃত্যুর পর বাড়ির ছবি, বাংলার সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের শীর্ষ অভিনেত্রীদের একজন ছিলেন পারভিন ববি। ২০০৫ সালে তার মৃত্যু হয়। মৃত্যুর চার দিন পর তার নিজের বাড়ি থেকে পচে যাওয়া দেহ উদ্ধার করা হয়। রহস্যময় সেই মৃত্যু যেই অ্যাপার্টমেন্টে ঘটেছিল, সেই অ্যাপার্টমেন্টটি আজও বিক্রি করা যায়নি!

পারভিন ববির অ্যাপার্টমেন্টটি সমুদ্রমুখী। মুম্বাইতে সমুদ্রমুখী অ্যাপার্টমেন্টের চাহিদা ও দাম আকাশচুম্বী হলেও এই অ্যাপার্টমেন্টটির দাম হাঁকানো হয়েছে মাত্র ১৫ কোটি রূপি! কেউ যদি ভাড়া নিতে চায়, তাহলে মাসে তার গুণতে হবে ৪ লাখ রূপি। সমমানের অন্য ফ্ল্যাটের তুলনায় তা খুবই কম।

আর এত কমে বিক্রি করতে চাওয়া কিংবা ভাড়া দিতে চাওয়ার কারণ হলো এই অ্যাপার্টমেন্টকে ঘিরে মানুষের ভয়।

মুম্বাইয়ের জুহুর রিভিয়েরা বিল্ডিং-এর সপ্তম তলার এই অ্যাপার্টমেন্টটিতে জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন পারভিন ববি। সাফল্যের চরম শিখরে থেকেও পারভিন ছিলেন চূড়ান্ত একা।

একাধিক ব্যর্থ সম্পর্ক, মাদকে আসক্তি, সব মিলিয়ে তিনি ছিলেন মানসিকভাবে অস্থির। সবসময় ভীত হয়ে থাকতেন তিনি। প্যারানয়েড সিজোফ্রেনিয়ার শিকার হয়েছিলেন। সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন। এরপর একদিন ববির ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। চিকিৎসকরা জানিয়েছিলেন, ‘মাল্টিপল অর্গান ফেলিউর’-এর কারণে স্বাভাবিক মৃত্যু হয়েছে তার।

মৃত্যুর পর পারভিন ববির ফ্ল্যাটের পুরো ডেকোরেশন বদলানো হয়। নতুন করে সাজিয়ে-গুছিয়ে দরজার বাইরে লিখে দেয়া হয় ‘পারভিন ববি’স চ্যারিট্যাবল ট্রাস্ট।’ এরপর ২০১৪ সালে এক ব্যক্তি বাসাটি ভাড়া নিয়েছিলেন। আবাসিক এলাকায় কমার্শিয়াল ব্যবহার করার কারণে সেই ব্যক্তিকে অ্যাপার্টমেন্টটি ছেড়ে দিতে বলা হয়। এরপর বিক্রির উদ্যোগ নেয়া হলেও বিক্রি করা সম্ভব হয়নি অ্যাপার্টমেন্টটি।

পারভিন ববির রহস্যময় মৃত্যু ও চারদিন মৃতদেহ সেখানেই পড়ে থাকার কারণে ক্রেতারা ফ্ল্যাটটি নিতে অস্বস্তিবোধ করার কথা জানান কর্তৃপক্ষকে।

১৯৭২ থেকে ১৯৮৩ পর্যন্ত বলিউডে দাপিয়ে বেড়িয়েছেন পারভিন ববি। মজবুর, নমক হালাল, কালা পাত্থার, দিওয়ার, অমর আকবর অ্যান্টনি, শান এসব ছবির জন্য তিনি দর্শক মনে বেঁচে থাকবেন।

Tags: পারভিন ববিবলিউডবাড়িরহস্যজনক মৃত্যুসিনেমা
Previous Post

নেপালে না যাওয়ার আক্ষেপে পুড়ছেন টাইগার শোয়েব

Next Post

ঢাকায় ফিরছে সাফজয়ী নারী চ্যাম্পিয়নরা

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দল চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় ফিরছে সাফজয়ী নারী চ্যাম্পিয়নরা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সুবিধা বঞ্চিত মুক্তিযোদ্ধা ইদ্দিস মল্লিকের মানবেতর জীবন যাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT