চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা ও আশপাশে আজ আংশিক মেঘলা আকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:37 পূর্বাহ্ন 25, জানুয়ারি 2026
in - সেমি লিড, পরিবেশ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ (রোববার) আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে গত কয়েক দিনের মতো আজও দিনের বড় একটি অংশজুড়ে রোদের দেখা মিলতে পারে।

রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঢাকায় দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের আশঙ্কাও নেই। উত্তর-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ছয় কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ রেকর্ড করা হয় ৮৭ শতাংশ।

এর আগে শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।

বিভাগভিত্তিক তাপমাত্রা:

ঢাকায় সর্বোচ্চ ২৭ দশমিক ৭ ও সর্বনিম্ন ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ ২৭ দশমিক ৩ ও সর্বনিম্ন ১৪ দশমিক ৮। রাজশাহীতে সর্বোচ্চ ২৬ দশমিক ৯ ও সর্বনিম্ন ১১। খুলনায় সর্বোচ্চ ২৬ দশমিক ৬ ও সর্বনিম্ন ১৩ দশমিক ৫। সিলেটে সর্বোচ্চ ২৯ দশমিক ৮ ও সর্বনিম্ন ১২ দশমিক ৫। বরিশালে সর্বোচ্চ ২৭ দশমিক ২ ও সর্বনিম্ন ১১ দশমিক ৮। রংপুরে সর্বোচ্চ ২৭ দশমিক ৬ ও সর্বনিম্ন ১৩ দশমিক ৬। ময়মনসিংহে সর্বোচ্চ ২৮ দশমিক ১ ও সর্বনিম্ন ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী কয়েক ঘণ্টায় সারা দেশে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে।

ঘন কুয়াশা সৃষ্টি হলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌযান ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

Tags: আজকের আবহাওয়াআবহাওয়াআবহাওয়া অধিদপ্তরআবহাওয়া পূর্বাভাসগরমতাপমাত্রামেঘলা আকাশশীত
Previous Post

কানাডাকে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

Next Post

রমজান মাসের আগে এলপিজি সংকট কাটছে না

Next Post

রমজান মাসের আগে এলপিজি সংকট কাটছে না

ছবি: সংগৃহীত

ডব্লিউএইচও ত্যাগের পর জাতিসংঘের স্বাস্থ্য নেটওয়ার্কে যোগ দিচ্ছে ক্যালিফোর্নিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT