চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে নারীর অংশগ্রহণ ছাড়া অংশগ্রহণমূলক গণতন্ত্র সম্ভব নয়: স্পিকার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:24 অপরাহ্ন 02, আগস্ট 2023
in বাংলাদেশ
A A
নারী নেতৃত্বে অংশগ্রহণের জন্য একত্রিত নারী ও পুরুষের দল. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নির্বাচনে নারীর অংশগ্রহণ ছাড়া অংশগ্রহণমূলক গণতন্ত্র সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলো সাধারণ আসনে বেশি করে নারীদের মনোনয়ন না দেবে, ততক্ষণ পর্যন্ত সংসদে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি হবে না।

এজন্য তিনি দলগুলোর জন্য একটি আইনী কাঠামোর প্রয়োজনীয়তার কথা জানান। পাশাপাশি নারীদের নির্বাচনী এলাকায় জনগণের জন্য কাজ করার আহ্বান জানান।

বুধবার (২ আগস্ট) রাজধানীর শেরাটন হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত নির্বাচনে নারী প্রতিনিধিত্বের অগ্রগতি শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউএসএআইডি’র অর্থায়নে স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ-এসপিএল প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, ‘নারীর জয় সবার জয়’ ক্যাম্পেইনের মাধ্যমে নির্বাচনে সাধারণ আসনের প্রার্থী হিসাবে নারীদের অংশগ্রহণ এবং মনোনয়ন বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।

মতবিনিময় সভায় সংসদ নির্বাচনে আরও বেশি করে নারীর মনোনয়ন পেতে এবং সাধারণ আসনে জয়ী হওয়ার জন্য অ্যাডভোকেসি কৌশল, কর্মপরিকল্পনা এবং নির্বাচনী প্রচারণার নারীদের জন্য সরকারিভাবে অর্থায়নের জন্য একটি খসড়া বেসরকারি বিল তৈরি করাসহ রাজনৈতিক দলগুলোকে সংসদ নির্বাচনে সাধারণ আসনে আরও বেশি বেশি নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য উৎসাহিত করা হয়।

এই বিলের নাম প্রস্তাব করা হয়, নির্বাচনী প্রচারণা ব্যয় (নারী প্রার্থী) আইন, ২০২৩। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে  নিবন্ধিত দলগুলোর ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে।

প্রস্তাবিত প্রাথমিক খসড়া উপস্থাপন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর ড. আবদুল আলীম।

বিভিন্ন দলের সাবেক ও বর্তমান প্রায় ১৫ জন নারী সংসদ সদস্যের অংশগ্রহণে এই মতবিনিময় সভায় বক্তারা বলেন, পুরুষ জনপ্রতিনিধির চেয়ে নারীরা জনসেবায় পিছিয়ে নেই, কিন্তু নারী প্রার্থী ও নারী সংসদ সদস্যদের কার্য্যক্রমের প্রচার মিডিয়ায় তেমন আসেনা।

ইউএসএআইডি’র ডেপুটি মিশন ডিরেক্টর সঞ্জয় রোনাল্ড কুপার বলেন, জনপ্রতিনিধি হিসেবে নারীরা শুধু নারীর কথাই বলেন না, যারা কথা বলার সুযোগ পায় না তাদের কথাও নারীরা তুলে ধরেন।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অফ পার্টি ড্যানা এল ওল্ডস বলেন, বাংলাদেশে নির্বাচনে নারীদের জন্য প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে পুরুষ প্রতিদ্বন্দ্বী, অর্থের প্রভাব ও পেশী শক্তি। সিদ্ধান্ত গ্রহণের টেবিলে নারীদের আসন প্রাপ্য উল্লেখ করে তিনি আরও বলেন, প্রস্তাবিত খসড়া বিলটি সম্ভবত বর্তমান সংসদে পাস করা হবে না, তবে মনোনয়ন পেতে নারীরা যেসব বাধার সম্মুখীন হন এবং  নারীদের প্রচারণার অর্থায়নের যে প্রয়োজনীয়তার রয়েছে তা আলোচনায় আনা যেতে পারে। এই বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে, এবং নারীরা পুরুষদের সাথে নিয়ে বৃহত্তর প্রতিনিধিত্ব অর্জনের জন্য একসাথে কাজ করবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউএসএআইডি’র ডিআরজি অ্যাকটিং অফিস ডিরেক্টর মারিয়া রেনডন, গুড গর্ভনেন্স টিম লিডার মেধাবী গিরি, পলিটিক্যাল প্রসেস অ্যাডভাইজার লুবাইন চৌধুরী মাসুম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ইয়ুথ ও উইমেন টিমের পরিচালক লিপিকা বিশ্বাসসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

Tags: ইউএসএআইডিডেমোক্রেসি ইন্টারন্যাশনাল
Previous Post

স্লো-ওভার রেটের শাস্তি পেলো ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

Next Post

আজাদ তালুকদার ছিলেন নির্ভীক নিবেদিতপ্রাণ সাংবাদিক: তথ্যমন্ত্রী

Next Post
নির্ভীক সাংবাদিক আজাদ তালুকদার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আজাদ তালুকদার ছিলেন নির্ভীক নিবেদিতপ্রাণ সাংবাদিক: তথ্যমন্ত্রী

বিশ্বকাপজয়ী ফুটবল তারকা বুফন অবসর নিচ্ছেন, ফুটবল মাঠে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছরে অবসরে গেলেন বিশ্বকাপজয়ী বুফন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT