চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
1:39 অপরাহ্ন 01, নভেম্বর 2023
in শিক্ষা
A A
বিশ্ববিদ্যালয় গেস্ট হাউসের সামনে শিক্ষার্থীদের দল. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে দেশভাগ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে ভারতে অবস্থান করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের একদল শিক্ষক ও শিক্ষার্থী। ‘১৯৪৭ সালের দেশভাগ: সমাজ ও সাহিত্যে প্রভাব’ শীর্ষক সম্মেলনের আয়োজক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ।

গত ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর ত্রি-দিবসীয় এ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হয়ে নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাজিব মণ্ডল।

তিনি বলেন, ‘বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় আয়োজিত বিএইচইউ ভারতের অন্যতম গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয় হিসেব দারুণ সুনাম রয়েছে, এখানে এসে শিক্ষার্থী ও গবেষকবৃন্দ দেশ-বিদেশের একাডেমিশিয়ানদের সাথে পরিচিত হবে, গবেষণায় উদ্বুদ্ধ হওয়ার সমান্তরালে এ যোগসূত্র তাঁদের গবেষণা চিন্তায় যেমন কাজ করবে তেমনি একজন শিক্ষার্থী হিসেবে এ শিক্ষাভ্রমণ উদারনৈতিক ও মানবিক করে তুলবে। প্রকাশিত কনফারেন্স প্রসিডিংস ও কনফারেন্স জার্নালে তাঁদের এ লেখা প্রকাশিত হয়েছে- যা গবেষকদের কাজে লাগবে।’

বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস বলেন, আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করছে জেনে আমি আনন্দিত। আমি সার্বিক খোঁজ খবর রাখছি। শিক্ষার্থীদের মাঝে গবেষণার আগ্রহ জন্মানোর প্রবণতা ইতিবাচক।

আয়োজক এ সেমিনারের কনভেনার ড. সুবীর ঘোষ বলেন, “তিন মাসের অক্লান্ত পরিশ্রম আজ সার্থকতার মুখ দেখছে। তিনশোর কাছাকাছি অংশগ্রহণকারী এবং চারটি দেশের অংশগ্রহণকারী ও ভারতের ২৩ টি রাজ্যের অংশগ্রহণকারীদের মিলন মেলায় পরিণত হয়েছে এ কনফারেন্স এবং কনফারেন্স প্রসিডিংস ও কনফারেন্স পেপারগুলো দুই খণ্ডে প্রকাশিত দুটো বইয়ের মোড়ক উন্মোচনও হয়েছে- যা একটি বিরল ঘটনা। কারণ কনফারেন্স পেপার সমন্বয়ে অধিকাংশ বুকস/জার্নাল অপ্রকাশিত থেকে যায় নানা সীমাবদ্ধতায়। কিন্তু আমরা এ দুটো খণ্ড প্রকাশ করতে পেরেছি- সম্পাদনা পর্ষদ ও দ্বৈত নিরীক্ষক টিম অক্লান্ত পরিশ্রম করে প্রবন্ধগুলো জাজ করেছেন, পরামর্শ দিয়েছেন। গবেষকবৃন্দও পরামর্শমাফিক যথাসময়ে প্রবন্ধ কারেকশন করে দেয়ায় সেটি সম্ভব হয়েছে। বই দুটোর প্রকাশক বাংলাদেশের প্রকাশনা সংস্থা নৈঋতা ক্যাফে।”

উল্লেখ্য, কনফারেন্সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ১৩ টি সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ৬৮ জন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী এ কনফারেন্সে অনলাইন ও অফলাইনে অংশগ্রহণ করছেন।

Tags: জগন্নাথ বিশ্ববিদ্যালয়
Previous Post

টাঙ্গাইলে রাস্তায় আগুন জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ

Next Post

জবি কর্মকর্তার বিরুদ্ধে নারী সহকর্মীকে হেনস্তার অভিযোগ

Next Post
জবি কর্মকর্তার বিরুদ্ধে নারী সহকর্মীকে হেনস্তার অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

জবি কর্মকর্তার বিরুদ্ধে নারী সহকর্মীকে হেনস্তার অভিযোগ

শাকিব খান সাংবাদিকদের সাথে কথা বলছেন, মানহানির মামলার সমন জারি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাংলাদেশের শাহরুখ’-সম্বোধনে যা বললেন শাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT