চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব দলের অংশগ্রহণ ইসির ওপর নির্ভর করে না: নির্বাচন কমিশনার

এস কে রাসেল by এস কে রাসেল
2:53 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ, রাজনীতি
A A
নির্বাচন কমিশনারের সঙ্গে সাংবাদিকদের সাক্ষাৎকার।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণ কিন্তু আমাদের নির্বাচন কমিশনের (ইসি) ওপর নির্ভর করে না। দল অংশগ্রহণ করা না করা সেটা নির্ভর করে দলের এবং রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই।

রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউসে গণমাধ্যমে নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

মো. আনিছুর রহমান বলেন, আমরা নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করব। গত দেড় বছরে সকল দলকে আমরা একাধিক বার আহ্বান জানিয়েছি, এখনও আমরা আহ্বান জানাচ্ছি তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনটা অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং অবাধ হয় সেটা নির্ভর করবে রাজনৈতিক দলের সিদ্ধান্তের ওপর। এ ক্ষেত্রে আমাদের হস্তক্ষেপ করার কোন সুযোগ নেই। আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি। ধীরে ধীরে আমাদের সকল প্রস্তুতি একটা একটা সম্পন্ন হচ্ছে।

তিনি আরও বলেন, আজকে কিশোরগঞ্জ সফরে আমি এসেছি। কিশোরগঞ্জে ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করব। ভোটকেন্দ্রের তালিকা তৈরি করে পাঠানোর জন্য বলা হয়েছিল। সেগুলা আমরা পেয়েছি। ভোটকেন্দ্রের তালিকা তৈরিতে ডিসি-এসপি সাহেবের নেতৃত্বে জেলা ও উপজেলা শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলা নির্বাচন ও উপজেলা নির্বাচন অফিসারকে মেম্বার সেক্রেটারি করে কমিটি করে দিয়েছিলাম। সেই কমিটি যে কেন্দ্রগুলোর তালিকা পাঠিয়েছে সেগুলোর মধ্যে কোন অভিযোগ থাকলে নিষ্পত্তি করার জন্য সময় দেওয়া হয়েছে। পাশাপাশি ভোটার তালিকা চূড়ান্ত করার সর্বশেষ ১৪ তারিখ পর্যন্ত একটা সময় দিয়েছিলাম। কিছু বাকি থাকলে আগামী ২ তারিখের মধ্যে শেষ করব। এরপরে আর ভোটার তালিকা সংশোধন সংযোজন করার কোন সুযোগ থাকবে না।

নির্বাচন কমিশনার বলেন, নভেম্বরের শুরুর দিকে হয়তো তফসিল ঘোষণা হতে পারে। আমরা আগেও বলে আসছি নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আমরা করব। রাজনৈতিক বিষয়ে আমরা কোন কথা বলতে চাই না। রাজনৈতিক দলগুলোও রাজনৈতিক বিষয়গুলো সমাধান করবে। নিরপেক্ষ সংবিধানের মধ্য থেকে আমরা সব কিছু করছি। বিএনপিকে আমরা বহুবার ডেকেছি। আমাদের দরজায় এখনও খোলা আছে। তারা যদি আমাদের কাছে আসতে চায় আমরা ওয়েলকাম করবো। আমরা চাই সবাই মিলে অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে, এটাই আমাদের প্রত্যাশা।

কমিশনার মো. আনিছুর রহমান জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ জেলার উপজেলা নির্বাচন অফিসারগণের অংশগ্রহণে জাতীয় পরিচয়পত্র ও প্রবাসী ভোটার নিবন্ধন সংক্রান্ত মতবিনিময়ে অংশগ্রহণ করেন। বিকেল ৩টার দিকে সদর উপজেলার সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শন করার কথা রয়েছে।

আগামীকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) জেলার হাওর উপজেলার মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শন করা কথা রয়েছে।

পরের দিন মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলার হাওর উপজেলা নিকলী উপজেলার সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শন করার কথা রয়েছে। পরে দুপুরের দিকে নিকলী থেকে ঢাকার উদেশ্যে রওনা হবেন।

Previous Post

বাবরদের বিরুদ্ধে এফআইআর করতে চান পাকিস্তানি অভিনেত্রী

Next Post

পুড়ে ছাই পুনমের অ্যাপার্টমেন্ট, কেমন আছেন অভিনেত্রী?

Next Post
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া অ্যাপার্টমেন্টের ধ্বংসাবশেষ, অভিনেত্রীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পুড়ে ছাই পুনমের অ্যাপার্টমেন্ট, কেমন আছেন অভিনেত্রী?

বৃষ্টির পানিতে হাত ধোয়া, জল ঝরছে, প্রকৃতি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT